Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিভিন্ন স্থানে র‌্যালি আলোচনা সভা

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি-যুগান্তর

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বুধবার র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়। উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজনু দেওয়ান, সদস্য সচিব মাইদুর রহমান ফয়েজ। 

বরিশালে ‎র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। ‎জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামুর রহমান নিজাম। 

নওগাঁয় শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন. জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু। 

জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব। অন্যদের মধ্যে জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, যুগ্ম আহ্বায়ক তৈমুর রেজা ও মোমিন খন্দকার ডালিম উপস্থিত ছিলেন। 

ভোলায় সমাবেশে বক্তব্য দেন-জেলা বিএনপির আহ্বায়ক জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, যুবদল সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. মিজানুর রহমান। 

হবিগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বক্তৃতা করেন রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য সচিব আব্বাস উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন চৌধুরী জাকি। 

চাঁদপুরে র‌্যালি ও সভায় সভাপতিত্ব করেন জেলা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য। 

নাটোরে সমাবেশে বক্তব্য দেন-জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার

কপাল পুড়ল স্বেচ্ছাসেবক দল নেতার

নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ?

বিএনপির অঙ্গসংগঠন নতুন নেতৃত্ব প্রায় চূড়ান্ত, কার ভাগ্যে কোন পদ?

হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলের পদ স্থগিত

হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েলের পদ স্থগিত

প্রভাষককে মারধরের অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

অধ্যক্ষের অনিয়ম নিয়ে অভিযোগের জের প্রভাষককে মারধরের অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠান শেষে চেয়ার ভাঙচুর

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠান শেষে চেয়ার ভাঙচুর

পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলির পর কুপিয়ে জখম

পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলির পর কুপিয়ে জখম

আরও পড়ুন

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম