Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কথা বলেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। সেখানে ক্ষমতা ও পশ্চিমা বিশ্বের গ্রহণযোগ্যতার জন্য ইসলামপন্থিদের কেউ কেউ নিজেদের আদর্শ থেকে সরে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন মাদানী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ করেছেন।

পোস্টে রফিকুল লিখেছেন, ভাবছিলাম ডাকসু ও সাদিক কায়েম বিষয়ে আর কিছু লিখব না। কারণ আমরা যতই বলি, এরা দুঃখ প্রকাশ পর্যন্ত করবে না। কারণটাও স্পষ্ট- এরা এখন প্ল্যানিং করে আমেরিকা ও তাদের পশ্চিমা আব্বুদের খুশি করছে।

তিনি লেখেন, এখন দেখছি, এমন ঘৃণ্য বিষয়ের পরও একদল ছাপড়ি ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর লাগিয়ে দিয়েছে সাদিক কায়িমের বক্তব্যের পক্ষে বয়ান তৈরি করার জন্য। এরা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা? এখানে কি সব মেয়েদের পর্দা করতে হবে? এই মোল্লারা কি বুঝে? আরও যত থার্ডক্লাস মার্কা ফালতু যুক্তি!

তিনি আরও লেখেন, অথচ যারা বিরোধিতা করছে, তারা কেউ তো বলেনি মেয়েরা কেন খেলল, মেয়েরা কেন পর্দা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খেলাধুলা হয়, মেয়েরাও খেলে-এটা সবাই জানে। এটা এখনই বললেই বন্ধ হয়ে যাবে না।

পোস্টে মাদানী আরও লেখেন, কিন্তু প্রশ্ন হলো, সাদিক কায়িমের মতো ইসলামি নামধারী সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে, সেই খেলা প্রথম আয়োজন করেছে মর্মে, স্ব-শরীরে উপস্থিত হয়ে শর্ট প্যান্ট ও টাইট ফিটিং গেঞ্জি পরা মেয়েদের সামনে তাদের খুশি করতে একেবারে গদগদ হয়ে বক্তব্য দেওয়া এবং আয়োজনে ভূমিকা রাখা আরেকজনের প্রশংসায় হাততালি দিতে বলা-এটা কেমন বিষয়।

তিনি লেখেন, আল্লাহর সুস্পষ্ট হারামকে প্রকাশ্যে আয়োজন, স্বতঃস্ফূর্ত সমর্থন, তারপর উৎসাহ দেওয়া-সেটার আয়োজকের জন্য হাততালি! এই লোকের বিধান কী? দেশের অথবা তাদের পছন্দমতো বাইরের শীর্ষস্থানীয় ফতোয়া বোর্ডে এটার ফতোয়া চাওয়া হলে কী ফতোয়া আসবে-ভাবতেই গা শিউরে ওঠে!

মাদানী লেখেন, আসলে আমার মনে হয়, এগুলো তারাও বুঝে। কিন্তু এখন মৌসুম হলো-আমেরিকা ও পশ্চিমকে ক্ষমতায় যাওয়ার জন্য খুশি করার। যেটা আওয়ামী লীগ-বিএনপিও করে! যেমন শামা ওবায়েদ জাতিসংঘে গিয়ে বলছে, আমরা পিংক বাসে মহিলা চালক দিয়েছি! মানে এটার হাজিরাও সেখানে দিতে হবে! আমার ধারণা, সাদিক কায়িম একা না-এরা সবাই আগামী ১-২ বছর পশ্চিমের কাছে নিজেদের মডারেট ও প্রগতিশীল বোঝাতে, ক্ষমতা পাওয়ার নেশায় আরও অনেক নিচে নামবে। ক্ষমা তো চাইবেই না!

তিনি আরও লেখেন, ‘বাকি একটা পরামর্শ-ক্ষমতার জন্য প্রকাশ্যে নিচে নামলেও, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েন। তবে সেটাও আল্লাহ গ্রহণ করবেন কিনা, উনার বিষয়। কারণ তিনি তো মনের খবর জানেন!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

বিদায়ী বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে কী লিখেছেন ডাকসু ভিপি

বিদায়ী বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে কী লিখেছেন ডাকসু ভিপি

ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

আরও পড়ুন

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা ‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

রাষ্ট্রদূত মুশফিকুল অভিযোগ প্রমাণসহ সামনে আনুন, উদ্দেশ্যপ্রণোদিত দায় চাপানো নয়

অভিযোগ প্রমাণসহ সামনে আনুন, উদ্দেশ্যপ্রণোদিত দায় চাপানো নয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম