Logo
Logo
×

Advertisement

খেলা

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:৫৯ এএম

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

সংগৃহীত

Advertisement

রোববার সান সিরোতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে সিরি-এর শিরোপা জিতেছে ইন্টার মিলান। ছয় মৌসুমে এটি তাদের তৃতীয় সিরি-এ শিরোপা। আনন্দে মেতেছে পুরো স্টেডিয়াম।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মার্কাস থুরামের সাইড-ফুটেড শটে প্রথম গোল হয়। দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখিতারিয়ানের গোলে স্কুডেত্তো নিশ্চিত হয়ে যায়।

তিন ম্যাচ বাকি থাকতে ইন্টার শিরোপার দৌড়ে দ্বিতীয় স্থানের নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের এসি মিলানের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে। আর তাতেই লিগ নিশ্চিত হয়ে গেছে তাদের।

ইন্টারের এই লিগ জয়ে বড় অবদান আছে আর্জেন্টাইন তারকা লাওতারো মার্তিনেজের। ১৬ গোল করেছেন তিনি চলতি মৌসুমে। সিরি আতে তার চেয়ে বেশি গোল নেই আর কারো। গোল্ডেন বুট জেতার দৌড়ে তার কাছাকাছি আছেন তারই সতীর্থ মার্কাস থুরাম।

এটি ইন্টারের ২১তম ইতালিয়ান শিরোপা। গত মৌসুমে মাত্র এক পয়েন্টে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এরপর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে লজ্জাজনক হার ছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার শীর্ষে ফিরেছে ইন্টার।

এই সাফল্যের বড় কৃতিত্ব কোচ ক্রিস্তিয়ান কিভুর। গত জুনে সিমোনে ইনজাঘির জায়গায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকেই সেই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। ইনজাঘি চার মৌসুমে ছয়টি শিরোপা জিতেছিলেন এবং দুবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে নিয়ে গিয়েছিলেন। তবে তিনি এরপরই সৌদি আরবের ক্লাব আল হিলালে চলে যান। কিভু ধীরে ধীরে দলে নতুন প্রাণ ঢেলে দিয়েছেন, এবার তিনি জেতালেন লিগ শিরোপাও।

আগামী ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়া ফাইনালে লাৎসিওর বিরুদ্ধে জিতলে ইন্টার তাদের ইতিহাসে তৃতীয়বার লিগ ও কাপের ডাবল জিততে পারবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

৫০০ মিলিয়ন ইউরো ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের দুর্দান্ত কামব্যাক

দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টারের দুর্দান্ত কামব্যাক

ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড

ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড

মাস্তানতুওনোর হ্যাটট্রিকে সিরি’আয় প্রথম জয় পেল ফিওরেন্তিনা

মাস্তানতুওনোর হ্যাটট্রিকে সিরি’আয় প্রথম জয় পেল ফিওরেন্তিনা

রেকর্ড গড়লেন এমবাপ্পে, হেসেখেলে ‘ইন্টার পাশ’ রিয়াল মাদ্রিদ

রেকর্ড গড়লেন এমবাপ্পে, হেসেখেলে ‘ইন্টার পাশ’ রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম