Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড গড়লেন এমবাপ্পে, হেসেখেলে ‘ইন্টার পাশ’ রিয়াল মাদ্রিদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ এএম

রেকর্ড গড়লেন এমবাপ্পে, হেসেখেলে ‘ইন্টার পাশ’ রিয়াল মাদ্রিদ

সংগৃহীত

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপিয়ান কাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় যৌথভাবে পাঁচে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

২৭ বছর বয়সি ফ্রান্স অধিনায়ক ম্যাচের ১৪ মিনিটেই গোল করেন। জোসে মরিনিওর দলের হয়ে বক্সের ভেতর থেকে দারুণ শটে বল জালে পাঠান তিনি। এটি ছিল প্রতিযোগিতায় তার ৯৯তম ম্যাচে ৭১তম গোল।

এমবাপ্পের চেয়ে বেশি গোল আছে শুধু চারজনের। করিম বেনজেমার গোল ৯০টি। রবার্ট লেভানডভস্কির গোল ১০৯টি। লিওনেল মেসির গোল ১২৯টি। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ১৪০টি। এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রাউল ১৪২ ম্যাচে করেছিলেন ৭১ গোল। গত রাতের গোলে তাকেই ছুঁয়ে ফেলেন এমবাপ্পে।

ম্যাচের প্রথম শটেই গোল পায় রিয়াল। এরপর দ্বিতীয় শটেই আসে দ্বিতীয় গোল। ২৩ মিনিটে ইন্টারের স্প্যানিশ গোলরক্ষক হোসে মার্তিনেজের বড় ভুলে এই গোল হয়। বেনজামিন পাভারের ব্যাক পাস থেকে বল হারান মার্তিনেজ। এরপর অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে গোলরক্ষকের কাছ থেকে বল কেড়ে নিয়ে সহজেই বল জালে পাঠান।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য নিজের ভুল কিছুটা শুধরে নেন মার্তিনেজ। এমবাপ্পে এবং জুড বেলিংহ্যামের দুটি শট তিনি দারুণভাবে ঠেকান। একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসায় বেঁচে যায় ইন্টার।

ম্যাচের শুরুতে ভালো খেলেছিল ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টারও। এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগে ১০০তম ম্যাচ খেললেন থিবো কোর্তোয়া। তিনি হাকান চালহানোলু এবং লাউতারো মার্তিনেজের শট রুখে দেন। এছাড়া সাবেক লিভারপুল মিডফিল্ডার কার্টিস জোন্সের একটি শট ক্রসবারে লাগে। ম্যানচেস্টার সিটির হয়ে ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জন স্টোনসকেও এই ম্যাচে মাঠে নামায় ইন্টার।

ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হয়। রেকর্ড ১৫ বার ইউরোপ সেরা হওয়া রিয়াল ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন বেলিংহাম। এরপর ৭৭ মিনিটে গোল করেন কার্লোস অগুস্তো। এতে ম্যাচের শেষ দিকে জমে ওঠে লড়াই। তবে শেষমেশ অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম