Logo
Logo
×

Advertisement

খেলা

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

Advertisement

জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানকে পাওয়াটা ‘সিনেমার গল্পের মতো’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফ্র্যান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

১৫ বছর আগে রিয়াল মাদ্রিদের যুব দলে ট্রায়াল দিতে গিয়ে জিদানের সঙ্গে প্রথম দেখা হয়েছিল এমবাপ্পের। সেই জিদানই এখন তার জাতীয় দলের প্রধান কোচ।

তুরস্কের বিপক্ষে শুক্রবার উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে প্রথমবার ফ্রান্সের ডাগআউটে বসবেন। নতুন কোচের অধীনে শুরু হতে যাওয়া এই অধ্যায় নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে যাওয়ার জন্য তিনিই প্রথম আমাকে গাড়িতে তুলে নিয়েছিলেন। তখন আমার বয়স ১৩ বা ১৪ বছর। সেটা অনেক আগের কথা। এখন তিনিই আমার জাতীয় দলের কোচ। এটা যেন সিনেমার গল্প, তবে অসাধারণ। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, এটা সত্যি।’

এই ম্যাচগুলো দিয়েই ইউরোর প্রস্তুতি শুরু করতে চান এমবাপ্পে, ‘ফ্রান্সের সঙ্গে আমরা নতুন একটি প্রক্রিয়া শুরু করছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য আমাদের হাতে দুই বছর আছে। এখন সেটিই আমাদের মূল লক্ষ্য। নতুন কোচের সঙ্গে নতুন যুগ শুরু হচ্ছে। চারটি নেশনস লিগের ম্যাচ আছে, দেখা যাক সেগুলো কেমন হয়।’

গত জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় ফ্রান্স। ২০২৮ ইউরো সামনে রেখে নতুনভাবে যাত্রা শুরু করছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম