Logo
Logo
×

Advertisement

খেলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

Advertisement

ফ্রান্সের কোচ হিসেবে প্রথম ম্যাচে নামার আগেই নিজের পরিকল্পনার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন জিনেদিন জিদান। দিদিয়ে দেশমের ১৪ বছরের মেয়াদে চালু থাকা বেশ কিছু নিয়মে পরিবর্তন আনছেন নতুন কোচ। এর মধ্যে সংবাদমাধ্যমকে ঘিরে নীতিতেই এসেছে সবচেয়ে বড় পরিবর্তন।

জিদানের অধীনে প্রথমবার ফ্রান্সের স্কোয়াড ঘোষণার সময়ই নতুন নিয়মের বাস্তবায়ন দেখা যাবে। দেশমের আমলের মতো দল ঘোষণার সংবাদ সম্মেলনে এবার টেলিভিশন চ্যানেলগুলোর ক্যামেরা প্রবেশের অনুমতি থাকবে না। পুরো আয়োজন ধারণ ও সরাসরি সম্প্রচারের দায়িত্ব থাকবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) পরিচালিত নিজস্ব অফিসিয়াল চ্যানেলগুলোর হাতে।

জাতীয় দলের ক্ল্যারফোঁতেন ট্রেনিং সেন্টারেও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কমানো হচ্ছে। দেশমের সময় খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেওয়ার সময় বিভিন্ন সংবাদমাধ্যম ঘটনাস্থল থেকে সরাসরি সেই মুহূর্ত কাভার করতে পারত। ফুটবলারদের ক্যাম্পে প্রবেশের ছবি ও ভিডিও ধারণের সুযোগও ছিল সাংবাদিকদের।

জিদানের সময়ে সেই সুযোগ আর থাকছে না। এখন থেকে জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার সময়কার ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো প্রকাশ ও বিতরণের পুরো দায়িত্ব থাকবে এফএফএফের হাতে।

তবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করছেন না জিদান। বরং প্রশিক্ষণ ক্যাম্প চলাকালে সাংবাদিকদের সঙ্গে ফরাসি খেলোয়াড়দের কথা বলার জন্য বিশেষ ‘মিক্সড জোন’ চালু করা হবে। দেশমের সময়ে এমন সুযোগ খুব একটা দেখা যেত না।

এদিকে জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে কোনো একক সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিদান। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, খেলোয়াড়ি জীবন থেকে শুরু করে পুরো ক্যারিয়ারেই যে তুলনামূলকভাবে আড়ালে থাকার নীতি অনুসরণ করেছেন, কোচ হিসেবেও সেটিই ধরে রাখতে চান তিনি।

তবে সংবাদমাধ্যমের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি করছেন না জিদান। শুক্রবার দল ঘোষণার পর থেকে আগামী ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ পর্যন্ত মোট আটটি সংবাদ সম্মেলনে তার উপস্থিত থাকার কথা রয়েছে।

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। জিদান যুগের প্রথম ম্যাচে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে তাদের মাঠে খেলবে ফরাসিরা। এরপর আরও একটি অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পেরা।

আন্তর্জাতিক উইন্ডোর শেষ দুটি ম্যাচে অবশ্য ঘরের মাঠে খেলবে ফ্রান্স। স্টাদ দ্য ফ্রান্সে তাদের প্রতিপক্ষ হবে ইতালি ও বেলজিয়াম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানের ফ্রান্স দলে চমক হতে পারেন যারা

জিদানের ফ্রান্স দলে চমক হতে পারেন যারা

মেসির হাতে ব্যালন ডি’অর দেখতে চান জিদান

মেসির হাতে ব্যালন ডি’অর দেখতে চান জিদান

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম