Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়ানডে ম্যাচে ৮২২ রানের বিশ্বরেকর্ড, প্রতিপক্ষ গুটিয়ে গেল ২৮ রানে!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৩:০৯ পিএম

ওয়ানডে ম্যাচে ৮২২ রানের বিশ্বরেকর্ড, প্রতিপক্ষ গুটিয়ে গেল ২৮ রানে!

একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের একটি ঘরোয়া ম্যাচে উঠেছে ৮২২ রান!

Advertisement

একদিনের ক্রিকেটে ৫০০ রানই যেখানে অবিশ্বাস্য মনে হয়, সেখানে জিম্বাবুয়ের একটি ঘরোয়া ম্যাচে উঠেছে ৮২২ রান! শুধু তাই নয়, প্রতিপক্ষ দল অলআউট হয়েছে মাত্র ২৮ রানে। অবিশ্বাস্য ম্যাচটি শেষ হয়েছে রেকর্ডগড়া ৭৯৪ রানের বিশাল ব্যবধানে।

জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে স্করপিয়ন্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল মিথেন লায়ন্স। ম্যাচে প্রথমে ব্যাট করে স্করপিয়ন্স তোলে ৪ উইকেটে ৮২২ রান—যা ক্রিকেট ইতিহাসের অন্যতম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের দখলে। ২০২২ সালে নেদারল্যান্ডের বিপক্ষে তারা করেছিল ৪৯৮/৪। তবে জিম্বাবুয়ের এই ম্যাচ যেন সব রেকর্ডকেই ছাপিয়ে গেছে।

স্করপিয়ন্সের বিশাল সংগ্রহের মূল নায়ক ছিলেন দুই ওপেনার তাকুন্ডা মাদেম্বো ও উইনফেড মাতেন্ডে। মাদেম্বো ১৪৩ বলে খেলেন ৩০২ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে আসে ৫০টি চার ও ৭টি ছক্কা। অন্যদিকে মাতেন্ডে মাত্র ৭৫ বলে করেন ২০৩ রান, যেখানে ছিল ২৩টি চার ও ১৩টি ছক্কা।  

এ ছাড়া গ্যাব্রিয়েল জায়া ৪৯ বলে অপরাজিত ১১০ রান করেন। তিন নম্বরে নেমে ভিনসেন্টে মোয়ো খেলেন ৩৯ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস।

শুরুতে ব্যাটিং স্বর্গ মনে হলেও দ্বিতীয় ইনিংসে একই উইকেট হয়ে ওঠে বোলারদের জন্য সহায়ক। স্করপিয়ন্সের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি মিথেন লায়ন্স। নিয়মিত উইকেট হারাতে হারাতে তারা গুটিয়ে যায় মাত্র ২৮ রানে।

ফলে ৭৯৪ রানের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

শচীনকে পেরিয়ে টেলরের নতুন বিশ্ব রেকর্ড

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

২১ রানে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের

২১ রানে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের

১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

তাসকিন-নাহিদের বোলিং তোপ ১৬ ওভারেই ৫ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম