Logo
Logo
×

Advertisement

খেলা

একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে: সাকিব

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০২:৪৯ পিএম

একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে: সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফাইল ছবি

Advertisement

জাতীয় দলের হয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সবশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান। 

জুলাই গণঅভ্যুত্থানপরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি এ ক্রিকেট অলরাউন্ডারের। দেশের বাইরে পাকিস্তান ও ভারতের মাটিতে দুটি টেস্ট সিরিজ সে বছরই খেলেছিল বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসর নিতে চাইলেও তা সম্ভব হয়নি নানা জটিলতায়। 

যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত এসে ফিরে যান সাকিব আল হাসান। প্রায় দুই বছর হতে চলল জাতীয় দলের বাইরে আছেন তিনি। মিস করছেন জাতীয় দলের খেলা—এমনটাই জানিয়েছেন সাকিব। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা মিস করেন কিনা— এমন প্রশ্নের এ জবাব দেন বাংলাদেশ ক্রিকেট দলের এ সাবেক অধিনায়ক। সেই সঙ্গে দেশে ফেরা নিয়েও কথা বলেন। 

তিনি বলেন, ‘হ্যাঁ, সেটা তো যে কেউই মিস করবে। ধরুন এই যে মুশফিক ভাই বা আরও আগের হাবিবুল বাশার ভাইয়ের কথা যদি বলি— যারা জাতীয় দলে খেলেছেন, দল থেকে বেরিয়ে প্রত্যেকেই সেটা মিস করেন— এটাই স্বাভাবিক। এটি একটি বিশেষ জায়গা।’

সব খেলোয়াড় অবসর নেন, তারপর সরে যান জাতীয় দল থেকে। কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি খেলতে পারছেন না কিংবা দেশে ফিরতে পারছেন না— দুটোই মূলত রাজনৈতিক কারণে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হওয়া সত্ত্বেও অবসর না নিয়েও জাতীয় দলের হয়ে খেলতে পারছে না, শুধু ভিন্ন কারণে। স্বাভাবিকভাবেই আফসোস তো থেকেই যায়।   

সাকিব বলেন, ‘সেটা তো অবশ্যই। তবে আফসোস কখনো লাগেনি। টেলিভিশনে দলের খেলা দেখেও কখনো মনে হয় না যে আমি তো খেলছি না! কয়েকবার সাসপেন্ড-টাসপেন্ড হয়ে অভ্যাস হয়ে গেছে মনে হয় (হাসি)। ওইটা মিস করি না। হ্যাঁ, খেলতে পারছি না, এটার কষ্ট তো আছেই।’

এর আগে বিসিবির সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও সেই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে সেই অবস্থার কথা সাকিব নিজেই পরিষ্কার করে জানিয়েছেন— আগের কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি। আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি। এরপর থাকবে দুটা কেস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

আরও পড়ুন

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম