Logo
Logo
×

Advertisement

খেলা

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সংগৃহীত

Advertisement

‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনুষ্ঠানিকভাবে নিজেদের করে নিতে পারে স্পেন। কেনই বা করবে না? ২০২৬ সালে দলটা বিশ্বকাপ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে। সেই সাফল্যের ২ মাস না যেতে আরও একবার একই কীর্তি গড়েছে দলটি। নারী অ-২০ বিশ্বকাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়েছে দলটি।

নারীদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন, পুরুষদের বিশ্বকাপের চ্যাম্পিয়নও তারাই। সেই দলটা এবার বয়সভিত্তিক ফুটবলেও শ্রেষ্ঠত্ব জাহির করেছে। পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। উজে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে।

দুই দলের কেউ গোল পায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়ে লা রোহিতা নামে পরিচিত স্পেনের তরুণ দল দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। এর আগে তারা ২০২২ সালে কোস্টারিকায় শিরোপা পেয়েছিল কোরিয়ানরা।

টাইব্রেকারে লোপেজ প্রথমে চোয়ে ইয়ন-আর শট ঠেকান। শেষে ঠেকান পাক ইল-সিমের শট। এটি টানা দ্বিতীয় বিশ্ব শিরোপা স্পেনের। জুলাই মাসে স্পেনের পুরুষ জাতীয় দল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল।

মাঠে থাকা অনেক খেলোয়াড় ২০২৪ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালেও খেলেছিলেন। সেবার টাইব্রেকারে উত্তর কোরিয়া ৪-৩ ব্যবধানে জিতেছিল। এবার স্পেন সেই হারের শোধ নিল। লোপেজের দুই সেভ নারী ফুটবলে স্পেনের দীর্ঘদিনের আধিপত্য আরও পাকা করল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

রদ্রিকে ‘স্প্যানিশ ফুটবলের মেসি’ বললেন স্পেনের কোচ

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

‘ঐতিহাসিক’ ফিফা উইন্ডো শুরু আজ, কী কী হবে এই ১৬ দিনে?

আরও পড়ুন

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম