Logo
Logo
×

Advertisement

খেলা

আল্লাহর সন্তুষ্টি লাভে পবিত্র হজ পালনে ওয়াসিম আকরাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:২০ পিএম

আল্লাহর সন্তুষ্টি লাভে পবিত্র হজ পালনে ওয়াসিম আকরাম

Advertisement

পবিত্র হজ পালনের সময় আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম। মক্কায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের (রমি আল-জামারাত) সময় তার পরিচিত বোলিং অ্যাকশন নজর কাড়ে উপস্থিত ভক্তদের।

এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এহরামের সাদা পোশাকে থাকা আকরাম পাথর নিক্ষেপের আগে ঠিক যেন মাঠের সেই পুরোনো ছন্দেই ফিরে যান। ছোট রান-আপ, নন-বোলিং আর্ম ওপরে তোলা এবং কবজির বিশেষ ভঙ্গিতে পাথর ছোড়ার মুহূর্তটি অনেকের কাছেই তার বিখ্যাত বোলিং অ্যাকশনের কথা মনে করিয়ে দেয়। পাথর ছোড়ার পর নিজের পরিচিত উদযাপন ভঙ্গিতেও দেখা যায় তাকে।

এই দৃশ্য ঘিরে উপস্থিতদের মধ্যে হাস্যরসের পরিবেশ তৈরি হয়। পাশে থাকা এক বন্ধু মজা করে মন্তব্য করেন, হজেও নাকি আকরামের ভেতরের বোলারকে থামানো যায়নি। আধ্যাত্মিক পরিবেশের মধ্যেও ঘটনাটি অনেকের কাছে আনন্দের মুহূর্ত হয়ে ওঠে। তবে অনেকেই এই বিরোধিতাও করেছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও নানা রসিকতায় মেতে ওঠেন। কেউ কেউ মন্তব্য করেন, আকরাম যেন নিজের ‘ইয়র্কার’ দিয়েই শয়তানকে বোল্ড করে দিয়েছেন। জানা গেছে, হজ সফরে তার সঙ্গে রয়েছেন মিসবাহ-উল-হক ও ফখর-ই-আলম। এছাড়া মক্কায় গিয়ে সাবেক সতীর্থ সাইদ আনোয়ারের সঙ্গেও দেখা করেন তিনি।

ক্রিকেটপ্রেমীদের কাছে ভিডিওটি শুধুই একটি ভাইরাল মুহূর্ত নয়, বরং পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনার উপলক্ষও হয়ে উঠেছে। নিজের দুর্দান্ত বোলিং অ্যাকশন ও রিভার্স সুইংয়ের জাদুতে আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেট নিয়েছিলেন আকরাম। এই দক্ষতার কারণেই তিনি ‘সুলতান অব সুইং’ নামে পরিচিতি পেয়েছিলেন। পরে ওয়াকার ইউনুসের সঙ্গে গড়ে তুলেছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর পেস জুটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ কততম?

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের বাকি আর দুই দিন

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না, শেষ হচ্ছে বৃহস্পতিবার

হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না, শেষ হচ্ছে বৃহস্পতিবার

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম