Logo
Logo
×

Advertisement

খেলা

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন সূর্যবংশী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৪২ পিএম

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন সূর্যবংশী

সংগৃহীত

Advertisement

মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই ওপেনার চলতি আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আরও একটি অবিশ্বাস্য ইনিংস খেললেন। তাতে তিনি এমন সব রেকর্ড গড়েছেন, যে কীর্তি ইতিহাসে আর কারো নেই। 

এই ম্যাচে বৈভব মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করেন। আর সেই ইনিংস খেলতে গিয়েই ভেঙে দেন ক্রিস গেইলের ১৪ বছরের পুরনো রেকর্ড। এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এখন বৈভবের নামে।

২০১২ আইপিএলে গেইল মেরেছিলেন ৫৯টি ছক্কা। আজকের ইনিংস শেষে বৈভবের ছক্কার সংখ্যা দাড়াল ৬১তে। চলতি মৌসুমে আরও অন্তত একটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। 

শুধু ছক্কার রেকর্ডই নয়। বৈভব এই মৌসুমে সবচেয়ে কম বয়সে এক মৌসুমে ৬০০ রান পূর্ণ করার রেকর্ডও গড়েছেন। এর আগে এই কীর্তি ছিল ঋষভ পান্তের। তিনি ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এই রেকর্ড করেছিলেন।

আরও একটি অসাধারণ কীর্তি গড়া হয়ে গেছে। এবারের আসরের আগে কোনো ব্যাটার এক মৌসুমে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৫৫০ বা তার বেশি রান করেননি। বৈভব এই অসম্ভব কাজটিও প্রথম করে দেখালেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সূর্যবংশীকে যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে রাখলেন গম্ভীর

সূর্যবংশীকে যে কারণে পুরো সিরিজে একাদশের বাইরে রাখলেন গম্ভীর

১৫ বছরেই কোটি কোটি রুপি আয়, বৈভবের সামনে নতুন চ্যালেঞ্জ

১৫ বছরেই কোটি কোটি রুপি আয়, বৈভবের সামনে নতুন চ্যালেঞ্জ

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ভারত দলে শেবাগ-দ্রাবিড়ের ছেলে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ সূর্যবংশী

ভারত দলে শেবাগ-দ্রাবিড়ের ছেলে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ সূর্যবংশী

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম