Logo
Logo
×

Advertisement

খেলা

ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি করেছেন জিদান

জিনেদিন জিদান। সংগৃহীত ছবি

Advertisement

দিদিয়ের দেশম দায়িত্ব ছাড়ার পর ফ্রান্সের নতুন প্রধান কোচ হিসেবে চুক্তিতে সই করেছেন জিনেদিন জিদান। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

ট্রান্সফার মার্কেটের বিখ্যাত এ সাংবাদিকের দাবি, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। চুক্তিটি দীর্ঘমেয়াদি বলে জানিয়েছেন রোমানো।

রোমানো জানিয়েছেন, জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি জাতীয় দলের দায়িত্বে কাজ শুরু করবেন।

রিয়াল মাদ্রিদের সাবেক সফল কোচ জিদান এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ফরাসি কিংবদন্তির দায়িত্ব নেওয়ার খবরটি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এরপর কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে, যা আধুনিক ফুটবলে বিরল এক কীর্তি।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কয়েক বছর ধরে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি জিদান। তবে বিভিন্ন সময়ে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন শোনা গেছে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

তবে জিদানের অধীনে এখন নতুন যুগ শুরু করতে যাচ্ছে ফ্রান্স। আগামী আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সামনে রেখে দল গঠন, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া এবং শিরোপার লড়াইয়ে ফ্রান্সকে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ থাকবে কিংবদন্তি জিদানের সামনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

জিদানের ফ্রান্স দলে চমক হতে পারেন যারা

জিদানের ফ্রান্স দলে চমক হতে পারেন যারা

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম