Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। তাদের এই ঐতিহাসিক জয়ের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির প্রশংসা করার পাশাপাশি পেসার হাসান মাহমুদের অসাধারণ পারফরম্যান্সের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আকরাম বাংলাদেশের এই দুর্দান্ত জয়ের প্রশংসা করেন। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় দলটির ক্রমবর্ধমান শক্তি এবং টেস্ট ক্রিকেটের প্রতি বাড়তি মনোযোগের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

আকরাম লিখেছেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় সত্যিই অসাধারণ। এই জয় প্রমাণ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কতটা উন্নতি করেছে এবং তাদের অগ্রাধিকার কোথায়।’

এই কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটার ওপেনার তানজিদ হাসান এবং হাসান মাহমুদের অবদানের কথাও তুলে ধরেন। বাংলাদেশের স্মরণীয় নয় উইকেটের জয়ে এই দুই ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন তানজিদ। অন্যদিকে নিয়ন্ত্রিত ও নিখুঁত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভুগিয়েছেন হাসান। সঠিক জায়গায় বল ফেলার দক্ষতা দেখিয়েছেন তিনি।

বেশি বৈচিত্র্যের আশ্রয় না নিয়ে টেস্ট ম্যাচ উপযোগী লাইন-লেংথে বল করার জন্য হাসানের প্রশংসা করেন আকরাম। তিনি বলেন, ‘সবাই দারুণ অবদান রেখেছে। ওপেনার তানজিদ দুর্দান্ত সেঞ্চুরি করেছে। হাসান মাহমুদকে দেখে আমি খুবই মুগ্ধ, তার বোলিং লেংথ ছিল দারুণ। কোনো বিশেষত্ব ছিল না, তবে সঠিক টেস্ট লেংথ এবং বোলিং ছিল সেটা।’

টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশের পেস আক্রমণের সামনে ৫৩ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন হাসান মাহমুদ। ১৭ ওভারে ৫৫ রান দিয়ে তিনি নেন ছয় উইকেট। তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

জবাবে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশ। ১৩৮ ওভারে ৪২৬ রান তুলে ২২৮ রানের বড় লিড নেয় তারা। ১৯৭ বলে আটটি চার ও একটি ছক্কায় ১০১ রানের অসাধারণ ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।

দ্বিতীয় ইনিংসে ৯৫.১ ওভারে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ২০১ বলে ১০৪ রানের লড়াকু ইনিংস খেলেন। এবার বাংলাদেশের স্পিন আক্রমণে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। ৩৩.১ ওভারে ৬৬ রান দিয়ে তিনি নেন পাঁচ উইকেট। হাসান মাহমুদ আরও তিন উইকেট নিয়ে ম্যাচে মোট নয় উইকেট শিকার করেন।

মাত্র ৫৭ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। ১৪.২ ওভারেই এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করে তারা। মমিনুল হক অপরাজিত থাকেন ৩০ রানে এবং শাদমান ইসলাম করেন ২৫ রান। এভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক নয় উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম