Logo
Logo
×

Advertisement

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী রাতেই রিয়াল-ইন্টার দ্বৈরথ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী রাতেই রিয়াল-ইন্টার দ্বৈরথ

Advertisement

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-এর নতুন মৌসুমের যাত্রা শুরু হচ্ছে আজ। আর উদ্বোধনী রাতেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ এক হাই-ভোল্টেজ লড়াই।

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে ইতালির অন্যতম সফল ক্লাব ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে কিছুটা চাপে রয়েছে রিয়াল মাদ্রিদ। সেই হতাশা কাটিয়ে ইউরোপের মঞ্চে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। বিশেষ নজর থাকবে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের তারকাখচিত আক্রমণভাগের দিকে। আগের ম্যাচে তারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করে সমালোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন এমবাপ্পে।

তবে নিজেদের মাঠে ফিরেই রিয়াল যে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটিই তাদের বড় শক্তি। ভিনিসিয়ুস ও এমবাপ্পের গতি এবং বেলিংহামের সৃজনশীলতা ইন্টারের তিন ডিফেন্ডারের রক্ষণভাগে বড় পরীক্ষা নিতে পারে।

অন্যদিকে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে মাদ্রিদে আসছে ইন্টার মিলান। সিরি ‘আ’-তে সর্বশেষ ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তন ঘটায় তারা। লাউতারো মার্তিনেজের জোড়া গোল এবং মার্কাস থুরামের আরেকটি গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় ইতালিয়ান ক্লাবটি।

সাম্প্রতিক ফর্মও দুই দলের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছে। রিয়াল মাদ্রিদ তাদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে। ইন্টারও শেষ পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে অপরাজিত রয়েছে।

তবে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কিছুটা এগিয়ে রিয়াল। দুই দলের সর্বশেষ চার দেখাতেই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এর মধ্যে সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে বার্নাব্যুতে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছিল রিয়াল।

এদিকে একই রাতে আরেকটি আকর্ষণীয় ম্যাচে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব এফসি পোর্তো। ফলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই দুটি বড় ম্যাচ ঘিরে উত্তেজনায় থাকবেন ফুটবলপ্রেমীরা। এই দুটি ম্যাচ বাদেও আজ মাঠে গড়াবে ক্লাব ব্রুগা-অ্যাস্টন ভিলা, ডর্টমুন্ড-ভিয়ারিয়াল, লিল-রিয়াল বেতিস, অ্যাথেন্স-লাস্ক এর মধ্যকার লড়াই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

জোড়া গোল করে ইন্টারকে বাঁচালেন লাউতারো

ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

৫০০ মিলিয়ন ইউরো ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম