Logo
Logo
×

Advertisement

খেলা

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

Advertisement

শুধু রিয়াল মাদ্রিদের নয়, ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন ভিনিসিয়ুস জুনিয়র। একের পর এক গুরুত্বপূর্ণ পারফরম্যান্সে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং জায়গা করে নিয়েছেন ক্লাবটির আলোচিত খেলোয়াড়দের কাতারে। তবে নতুন মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশামতো হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। গোলের সামনে বারবার ব্যর্থ হচ্ছেন, হাতছাড়া করছেন সহজ সুযোগও।

গ্রীষ্মকালীন দলবদলের সময় ভিনিসিয়ুসকে ঘিরে আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জন ছিল। এতে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিলেন রিয়াল সমর্থকরা। তবে শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালের সঙ্গেই নতুন চুক্তি করেন তিনি, নিশ্চিত করেন নিজের ভবিষ্যৎ।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর হলেও মাঠের পারফরম্যান্সে এখনো দেখা মিলছে না আগের সেই ধারালো ভিনিসিয়ুসের। বেশ কিছুদিন ধরেই নিজের সেরা ছন্দে নেই তিনি। নতুন কোচ হোসে মরিনিওর অধীনে এবং নতুন চুক্তির পর অনেকে আশা করেছিলেন, নতুন মৌসুমে আবারও পুরোনো রূপে ফিরবেন এই ব্রাজিলিয়ান। কিন্তু এখন পর্যন্ত সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি।    

সর্বশেষ এলচের বিপক্ষে ম্যাচেও হতাশ করেছেন ভিনিসিয়ুস। গোলের একাধিক ভালো সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথাও প্রকাশ করেছেন এই ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনি লিখেছেন, ‘গোল আবার ফিরবে... এত সুযোগ হাতছাড়া করা আমার সঙ্গে মানান সই না। রোববারেই আমাদের আরেকটা ম্যাচ আছে। হালা মাদ্রিদ!’

তার এই বার্তা থেকেই স্পষ্ট, নিজের বর্তমান সমস্যার বিষয়ে সচেতন ভিনিসিয়ুস। আর সেই পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগও সামনে চলে এসেছে খুব দ্রুতই। রোববার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল।

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই লড়াইয়ে ভিনিসিয়ুসকে ঘিরে বাড়তি নজর থাকাটা স্বাভাবিক। আতলেতিকোর বিপক্ষে তার ম্যাচগুলো বরাবরই উত্তেজনা ছড়ায়। তাই গুরুত্বপূর্ণ এই ডার্বিতে পুরোনো ছন্দে ফেরার মঞ্চও পেয়ে যেতে পারেন ব্রাজিলিয়ান তারকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও

রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও

দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের

দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম