Logo
Logo
×

Advertisement

খেলা

দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

দুই গোলের লিড হারিয়ে নাটকীয় জয় রিয়ালের

দুই গোলের সুবিধা পেয়েও শেষ দিকে চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ।

Advertisement

দুই গোলের সুবিধা পেয়েও শেষ দিকে চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হলেও যোগ করা সময়ে বদলি খেলোয়াড় কার্লোস এসপির গোলে শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নেয় হোসে মরিনিয়োর দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে লা লিগায় এলচের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় রিয়াল। এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সমান ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ২৫তম মিনিটে আর্দা গুলারের নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় সফরকারীরা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। ইয়ান দিয়োমান্দের ক্রস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফরাসি তারকা।

প্রথমার্ধে স্বস্তিতে থাকলেও বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৭১তম মিনিটে লুকাস সেপেদার ক্রস থেকে হেডে গোল করে এলচেকে ম্যাচে ফেরান আবিয়েল ওসোরিও। এরপর ৮৩তম মিনিটে রিয়াল রক্ষণে দুর্বলতার সুযোগ নিয়ে সমতা ফেরান নিনো। তার গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচ তখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল। এমন সময় ৮৭তম মিনিটে কার্লোস এসপিকে মাঠে নামান মরিনিয়ো। বদলি হিসেবে নেমে অল্প সময়ের মধ্যেই নায়ক বনে যান ২১ বছর বয়সি এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের প্রথম মিনিটে এমবাপের বাড়ানো বল ফাঁকা জালে পাঠিয়ে রিয়ালের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

চলতি মৌসুমে এটি দ্বিতীয়বারের মতো বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করলেন এসপি। তবে দলের জয় সত্ত্বেও দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট নন রিয়াল কোচ হোসে মরিনিয়ো।   

ম্যাচ শেষে তিনি বলেন, ‘সমস্যাটা গোল খাওয়া নয়, ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তারা হয়তো হঠাৎ করেও গোল করতে পারত, কিন্তু যখন গোলগুলো হয়েছে তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না।’

ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে এলচে।

লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী রোববার। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে মরিনিয়োর শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও

রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও

রিয়ালের বেঞ্চে থাকা খেলোয়াড়দের মূল্য ৭ হাজার ৬৩৯ কোটি টাকা !

রিয়ালের বেঞ্চে থাকা খেলোয়াড়দের মূল্য ৭ হাজার ৬৩৯ কোটি টাকা !

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম