Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তান ক্রিকেটের কাঠামোগত সংকট নিয়ে কঠোর সতর্কবার্তা আকরামের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম

পাকিস্তান ক্রিকেটের কাঠামোগত সংকট নিয়ে কঠোর সতর্কবার্তা আকরামের

Advertisement

পাকিস্তান ক্রিকেট এখন যেন নিজেদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ক্রিকেট কাঠামোর সমস্যাগুলো এতটাই গভীরে পৌঁছেছে যে, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিও এর মূল সংকট চিহ্নিত করে সমাধান করা কঠিন বলে মনে করছেন।

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে পাকিস্তান। এই ম্যাচেও পাকিস্তান হেরে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করলেও অবাক হবেন না আকরাম। তার মতে, সংকটের জন্য শুধু ক্রিকেটার কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়ী করলে পুরো চিত্রটা পাওয়া যাবে না। পরিস্থিতি বদলাতে হলে দুই পক্ষেরই ভূমিকা প্রয়োজন।

পাকিস্তান দলের কিছু খেলোয়াড়ের মানসিকতাও বর্তমান সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন আকরাম। দ্য অ্যাথলেটিক-কে দেওয়া বক্তব্যে তিনি একটি প্রচলিত প্রবাদ উল্লেখ করে বলেন, ‘তালি বাজাতে দুই হাত লাগে।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থার প্রতি সহানুভূতি থাকলেও মাঠের ফলাফল নিয়ে তিনি মোটেও বিস্মিত নন। আকরামের ভাষায়, সিরিজ শুরুর আগেই তিনি ধারণা করেছিলেন ইংল্যান্ডের কাছে পাকিস্তান ৩-০ ব্যবধানে হারবে।

তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং বিভাগ অনেক ভুগছে, বোলিং গড়পড়তা মানের নিচে এবং ফিল্ডিং আরও খারাপ।’

পাকিস্তান ক্রিকেটের মান উন্নয়নে কিংবদন্তিরা কিছু করতে পারেন কি না—এমন প্রশ্ন আকরামকে প্রায়ই শুনতে হয়। কিন্তু তার মতে, সমস্যার শিকড় এত গভীরে যে একা তার পক্ষে কিছু করা সম্ভব নয়।

আকরাম বলেন, ‘আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়, পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার জন্য আমি কিছু করতে পারি কি না। কিন্তু সমস্যাগুলো আরও গভীরে। এরা আমাদের সেরা খেলোয়াড়, এর নিচে তেমন কোনো বিকল্প নেই। নিচের পর্যায়েও প্রয়োজনীয় কাঠামো গড়ে ওঠেনি।’

বিশেষ করে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের অব্যবস্থাপনাকে বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি। গত কয়েক বছরে এই কাঠামোতে ধারাবাহিকতা ও ধৈর্যের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন আকরাম।

তার মতে, এই অস্থিরতার প্রভাব সমর্থকদের মধ্যেও পড়ছে। দল হারলেই সমর্থকেরা পুরো ব্যবস্থাটাই ভেঙে নতুন করে শুরু করার দাবি তোলেন। কিন্তু অতীতে এমন অনেকবার করার ফলে এখন কার্যকর কাঠামোই প্রায় অবশিষ্ট নেই বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই তারকা পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তান একাধিক অভিষেক হওয়া তরুণ ক্রিকেটারকে নিয়ে মাঠে নামতে যাচ্ছে। ইংল্যান্ডের মতো বড় ও শক্তিশালী দলের বিপক্ষে বোর্ডের এই সিদ্ধান্ত দলকে বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বিশ্লেষকদের।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির এক নম্বর বোলার আবরার

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির এক নম্বর বোলার আবরার

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য

ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম