Logo
Logo
×

Advertisement

খেলা

ছেলেদের অনুসরণ করে নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম

ছেলেদের অনুসরণ করে নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতীয় পুরুষ দলের পথেই হাঁটল নারী দলও। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেননি তারা। ফলে নারী এশিয়া কাপ জয়ের ট্রফিটিও আপাতত দুবাইয়ে এসিসির কার্যালয়েই রাখা হবে বলে জানা গেছে।

ফাইনালে ভারতের জয়ের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। রানার্সআপ শ্রীলঙ্কার খেলোয়াড়রা নাকভির হাত থেকে মেডেল ও প্রাইজমানি গ্রহণ করলেও তখন মাঠে ছিলেন না ভারতীয় ক্রিকেটাররা। পরে জানা যায়, তারাও ট্রফি গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে মাঠের খেলায় গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নেয় ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় হারমানপ্রিত কৌরের দল।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার দুর্দান্ত ব্যাটিংয়ে শুরু থেকেই বড় সংগ্রহের ভিত পায় তারা। উদ্বোধনী জুটিতে ১২.৫ ওভারে ১২৯ রান যোগ করেন এই দুই ব্যাটার।

৩৯ বলে ৬৮ রান করেন শেফালি, আর সমান সংখ্যক বল খেলে ৫৯ রান করেন মান্ধানা। এরপর অধিনায়ক হারমানপ্রিত কৌর ১৪ ও রিচা ঘোষ ১৭ রান যোগ করেন। শেষদিকে ভারতী ফুলমালি ২ ও গুনালান কামালিনি ১৫ রানে অপরাজিত থেকে দলকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রানে পৌঁছে দেন।   

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই ফেরেন ইমেশ দুলানি। এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নে কিছুটা প্রতিরোধ গড়লেও রান তোলার গতি ছিল ধীর। দশম ওভারে একই ব্যবধানে এই দুই ব্যাটার আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা।

৪ উইকেটে ১০০ রান তোলার পর দ্রুত ধস নামে তাদের ইনিংসে। শেষ পর্যন্ত ১৯.৬ ওভারে ১১১ রানেই অলআউট হয় স্বাগতিকরা।

ভারতের হয়ে শ্রী চরণি চারটি এবং দীপ্তি শর্মা তিনটি উইকেট শিকার করেন।

উল্লেখ্য, গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পরও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল মহসিন নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি। সেই ট্রফিটি এসিসির দুবাই কার্যালয়ে সংরক্ষণ করে রাখা হয়। এবার সেখানে যোগ হতে যাচ্ছে ভারতের নারী দলের জেতা আরেকটি এশিয়া কাপ ট্রফিও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

এশিয়ান গেমস ২০২৬: পুরুষদের ক্রিকেট নিয়ে যা জানা দরকার

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম