Logo
Logo
×

Advertisement

খেলা

রিয়াল মাদ্রিদের বেঞ্চেই আছে ৫৩৭ মিলিয়ন ইউরোর তারকারা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

রিয়াল মাদ্রিদের বেঞ্চেই আছে ৫৩৭ মিলিয়ন ইউরোর তারকারা

Advertisement

রিয়াল মাদ্রিদের বেঞ্চের শক্তি যে কতটা, রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচেই তা বোঝা গেছে। ম্যাচটিতে ডাগআউটে থাকা ১২ জন বিকল্প খেলোয়াড়ের সম্মিলিত ট্রান্সফার মার্কেট মূল্য প্রায় ৫৩৭ মিলিয়ন ইউরো। এই অঙ্ক বিশ্বের ১৯টি ক্লাবের পুরো স্কোয়াডের বাজারমূল্যের চেয়েও বেশি।

লা লিগায় কেবল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের পুরো স্কোয়াডের মূল্য রিয়ালের ওই বেঞ্চের চেয়ে বেশি। বার্সেলোনার স্কোয়াডের বাজারমূল্য প্রায় ১.২৬৫ বিলিয়ন ইউরো, আর আতলেতিকো মাদ্রিদের ৬৭৯.৭ মিলিয়ন ইউরো।

রিয়ালের বেঞ্চে থাকা তুর্কি তরুণ তারকা আরদা গুলারের একারই বাজারমূল্য প্রায় ৯০ মিলিয়ন ইউরো। মজার ব্যাপার হলো, গুলারের মূল্যই রায়ো ভায়োকানোর পুরো স্কোয়াডের ৮৬.৮৫ মিলিয়ন ইউরোর চেয়ে বেশি। শুধু তাই নয়, লা লিগার মালাগা, আলাভেস, এলচে, ওসাসুনা ও লেভান্তের পুরো দলের বাজারমূল্যও গুলারের চেয়ে কম।

রায়োর বিপক্ষে রিয়ালের বেঞ্চে আরও ছিলেন আন্দ্রি লুনিন, কার্লোস এস্পি, থিয়াগো পিটার্চ ও রাউল আসেসিও।

ইয়ান দিওমান্দেকে প্রথমবারের মতো একাদশে সুযোগ দিতে গিয়ে কোচ জোসে মরিনিও আরদা গুলারকে বেঞ্চে রাখেন। আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা গুলারকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

এ বিষয়ে মরিনিও বলেন, দলের প্রায় সব খেলোয়াড় সুস্থ হয়ে ফেরায় একাদশ নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ। দিওমান্দেকে সুযোগ দেওয়া প্রয়োজন ছিল, তবে বেঞ্চে থাকা প্রতিটি খেলোয়াড়েরই উচ্চমানের সামর্থ্য রয়েছে।

চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের ১৯ জন খেলোয়াড় মাঠে নেমেছেন, যার মধ্যে ১৭ জন অন্তত একবার শুরুর একাদশে জায়গা পেয়েছেন।

তবে চোটের কারণে মিলিতাও, মেন্ডি ও রদ্রিগো বর্তমানে দলের বাইরে। অন্যদিকে ইনজুরির কারণে এন্ড্রিক ও রাউল আসেসিও এখনও মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম