Logo
Logo
×

Advertisement

খেলা

৫০ বছরেও হয়নি, এমন লজ্জার রেকর্ড গড়ল ইউনাইটেড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ এএম

৫০ বছরেও হয়নি, এমন লজ্জার রেকর্ড গড়ল ইউনাইটেড

সংগৃহীত

Advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা থামছেই না। ইএফএল কাপের তৃতীয় রাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনের কাছে হেরে বিদায় নিল মাইকেল ক্যারিকের দল। আর এই হারের সঙ্গে জুড়ে গেল এক বিরল রেকর্ড, যা ৫০ বছরেরও বেশি সময় ধরে দেখা যায়নি।

ম্যাচের শুরুটা ছিল দারুণ। মাত্র নয় মিনিটের মধ্যে তরুণ শি লেসি ও মেসন মাউন্টের গোলে ২-০ এগিয়ে যায় ইউনাইটেড। মনে হচ্ছিল ম্যানচেস্টার ডার্বিতে বিতর্কিত হারের পর এবার সহজ জয় পাচ্ছে তারা।

কিন্তু বিরতির একটু আগে গ্রিক তরুণ চারালাম্পোস কোস্তুলাস একটি গোল ফিরিয়ে দেন ব্রাইটনের হয়ে। এরপর দ্বিতীয়ার্ধে পাস্কাল গ্রোস ও ম্যাক্সিম ডি কাইপারের গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় সিগালরা। ২-০ থেকে ২-৩-এ হেরে ইএফএল কাপ থেকে বিদায় নেয় ইউনাইটেড।

পরিসংখ্যান বিশেষজ্ঞ অপ্টা জানিয়েছে, এর আগে ১৯৭৬ সালের ৪ সেপ্টেম্বর টটেনহামের বিরুদ্ধে ৩-২ গোলে হারার পর আর কখনো ঘরের মাঠে ২-০ এগিয়ে থেকে হারেনি ইউনাইটেড। প্রায় ৫০ বছর পর সেই রেকর্ড ভাঙল এই ম্যাচে।

তবে একটি রেকর্ড এখনও অক্ষুণ্ণ আছে। ১৯৮৪ সালের মে মাসের পর থেকে ঘরের মাঠে বিরতিতে এগিয়ে থেকে কোনো লিগ ম্যাচ হারেনি ইউনাইটেড। ৪০০ ম্যাচ ধরে টিকে আছে এই ধারা। তবে এই মুহূর্তে দলের যে অবস্থা, সেই রেকর্ডও কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি

হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি

১০ জনের দল নিয়ে ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

১০ জনের দল নিয়ে ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম