Logo
Logo
×

Advertisement

খেলা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

ম্যানচেস্টার সিটির কাছে বিতর্কিত গোলে হারার হতাশা কাটার আগেই আরেকটি ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড।

Advertisement

ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির কাছে বিতর্কিত গোলে হারার হতাশা কাটার আগেই আরেকটি ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার কারাবাও কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় রেড ডেভিলরা।

টানা হতাশাজনক ফলের কারণে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও চার ম্যাচে মাত্র একটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে রয়েছে দলটি। তিন দিন আগে ১০ জনের ম্যানচেস্টার সিটির কাছে হারের পর নিজেদের মাঠেও ঘুরে দাঁড়াতে পারেনি ইউনাইটেড। বরং নিজেদের ভুলেই হাতছাড়া করেছে জয়ের সম্ভাবনা।    

প্রিমিয়ার লিগ যুগে (১৯৯২-৯৩ মৌসুম থেকে) সব প্রতিযোগিতা মিলিয়ে এই প্রথম ওল্ড ট্র্যাফোর্ডে দুই গোলের লিড নেওয়ার পর কোনো ম্যাচ হারল ইউনাইটেড। এর আগে ১৯৭৬ সালে টটেনহ্যামের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল ক্লাবটি।

ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছিল স্বাগতিকদের। একাডেমি থেকে উঠে আসা শিয়া লেসি প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল করে দলকে এগিয়ে দেন। গোলের পর ক্লাবের ব্যাজে চুমু দিয়ে উদযাপন করেন তরুণ এই ফুটবলার। উল্লেখ্য, এর একদিন আগেই ১৫ বছর বয়সি প্রতিভাবান খেলোয়াড় জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়তে চান বলে সংবাদ প্রকাশ হয়েছিল।

১০ মিনিটের মাথায় মেসন মাউন্ট গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ইউনাইটেড। প্রথমার্ধের শেষ মুহূর্তে চারালামপোস কোস্তুলাস গোল করে ব্রাইটনকে ম্যাচে ফেরান।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাইটন। ইউনাইটেডের রক্ষণকে চাপে রেখে একের পর এক সুযোগ তৈরি করে তারা। পাসকাল গ্রস গোল করে সমতা ফেরানোর পর ম্যাচের মোড় ঘুরে যায়। পরে বদলি খেলোয়াড় ম্যাক্সিম দে কুইপার গোল করে ব্রাইটনকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

সেই গোলের পর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয় সমর্থকদের তীব্র অসন্তোষ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ক্ষোভ আরও স্পষ্ট হয়ে ওঠে। গত মৌসুমে গ্রিমসবির কাছে হারের হতাশার পর এবার আবারও কারাবাও কাপে বিব্রতকর বিদায় দেখল ম্যানচেস্টার ইউনাইটেড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

৫০ বছরেও হয়নি, এমন লজ্জার রেকর্ড গড়ল ইউনাইটেড

৫০ বছরেও হয়নি, এমন লজ্জার রেকর্ড গড়ল ইউনাইটেড

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি

হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি

১০ জনের দল নিয়ে ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

১০ জনের দল নিয়ে ম্যানচেস্টার ডার্বিতে সিটির জয়

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম