Logo
Logo
×

Advertisement

খেলা

রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে

Advertisement

নিজের পছন্দের ব্যালন ডি’অর প্রার্থী বেছে নিতে খুব বেশি কিছু বলতে হয়নি রাফিনিয়াকে। বার্সেলোনার সতীর্থ লামিন ইয়ামালকেই এবারের পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে মনে করছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও ইয়ামালের একটি পোস্টে মন্তব্য করে নিজের সমর্থনের কথা স্পষ্ট করেছেন রাফিনিয়া। সংক্ষিপ্ত সেই বার্তায় তিনি লিখেছেন, ‘তুমি একজন অসাধারণ প্রতিভা। ব্যালন ডি’অরের জন্য তুমিই আমার প্রার্থী।’

ইয়ামালের প্রতি রাফিনিয়ার এই সমর্থন অবশ্য নতুন কিছু নয়। বার্সেলোনার ড্রেসিংরুমে তরুণ এই তারকার পক্ষে রয়েছে শক্ত সমর্থন। কোচ হ্যান্সি ফ্লিক, ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং সহসভাপতি রাফা ইউস্তে আগেই ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন।

কিশোর বয়সেই ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ইয়ামাল। পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সি বিজয়ী হওয়ার লক্ষ্যও রয়েছে তার। এবারের ব্যালন ডি’অর দেওয়া হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কার ঘোষণার সময় যত এগিয়ে আসছে, সম্ভাব্য বিজয়ীকে নিয়ে ততই বাড়ছে আলোচনা।

এর মধ্যেই রাফিনিয়ার মন্তব্য বাড়তি গুরুত্ব পেয়েছে আরেকটি কারণে। কারণ, তার কিছুদিন আগেই নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে দাবি করেন, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য সময়টা তার পক্ষে সবচেয়ে উপযুক্ত। নিজের পারফরম্যান্সকেই নিজের দাবির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেছেন ফরাসি ফরোয়ার্ড। একই সঙ্গে তার প্রত্যাশা, ব্যালন ডি’অরের ট্রফি আবারও যেন রিয়াল মাদ্রিদের ঘরে ফিরে আসে।

এর আগেও একাধিকবার নিজের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এমবাপ্পে। তার বক্তব্য, চলতি মৌসুমে তার চেয়ে ভালো পারফরম্যান্স আর কোনো খেলোয়াড় করতে পারেননি।

সূত্র: গোল ডটকম

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

ব্রাজিলে নেইমারের শূন্যস্থান পূরণ করবেন রাফিনিয়া

ব্রাজিলে নেইমারের শূন্যস্থান পূরণ করবেন রাফিনিয়া

বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ

বার্সার দুর্বার রাফিনিয়া কেন ব্রাজিলে ম্লান? নেপথ্যে ৩ কারণ

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

যেভাবে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয়

যেভাবে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে নির্বাচন করা হয়

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

আরও পড়ুন

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম