Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বাঁশখালীতে বন্যা

তিন দিন পর খিচুড়ি পেয়েই খুশি সাত বছরের শিশু

Advertisement

Icon

আবু বক্কর বাবুল, বাঁশখালী (চট্টগ্রাম)

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন দিন পর খিচুড়ি পেয়েই খুশি সাত বছরের শিশু

খিচুড়ি নিয়ে বাড়ি ফিরছে শিশু কায়সার -যুগান্তর

Advertisement

বাঁশখালীতে বন্যায় পানিবন্দি বাহারছাড়া গ্রামে তিন দিন পর মিললো ত্রানের খিচুড়ি। সাত বছরের শিশু কায়সার এই খিচুড়ি পেয়েই মহাখুশি। ক্ষুধার্ত ছোট বোনের মুখে তুলে দেয় সে এই খিচুড়ি। শনিবার দুপুরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে চোখে পড়ে এমন দৃশ্য।

ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে ভেঙে গেছে কায়সারদের মাটির ঘর। তাই কোনোরকমে বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছে তার পরিবার। মা কুলসুমা ও চার বছর বয়সী বোন রিয়া মনিকে নিয়ে পিতৃহীন কায়সারের পরিবার। বাবা মারা গেছেন এক বছর আগে। মানুষের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চালান মা কুলসুমা। কায়সারও মাঝে মধ্যে ছোটখাটো কাজ করে অভাবের সংসারে সাহায্য করে।

সাম্প্রতিক বন্যায় তাদের সবকিছু ঢলের পানিতে তলিয়ে গেছে। দুদিন পর্যন্ত শুকনো খাবার খেয়ে কোনো রকমে জীবন কাটে তাদের। শনিবার ছোট বোনটি এক মুঠো ভাতের জন্য কান্না করছিল। সে কোথায় পাবে ভাত? কায়সার একটি হাঁড়ি নিয়ে বের হয় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তার ধারে বসে অপেক্ষায় থাকে খাবারের জন্য। হঠাৎ দেখা গেল একদল যুবক বন্যাদুর্গত মানুষের মাঝে বিতরণের জন্য নিয়ে যাচ্ছিল রান্না করা খিচুড়ি। হাত বাড়াল কায়সার। পেয়েও গেল রান্না করা খিচুড়ি। পরে নিজের অনাহারের কথা ভুলে প্রিয় বোনের মুখে এই খাবার তুলে দেয় কায়সার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালীতে মীর শাহে আলম জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে ঢাবি অ্যালামনাই চট্টগ্রামের মানবিক উদ্যোগ

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

বাঁশখালীতে বন্যায় ২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঁশখালীতে বন্যায় ২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার অবৈধ ‘ছাদ বাণিজ্যে’ পকেটে কোটি টাকা

অবৈধ ‘ছাদ বাণিজ্যে’ পকেটে কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

ডিজিএফআই পরিচয়ে ৩২ লাখ টাকার মাল লুট ‘গোপন সমঝোতায়’ থমকে আছে তদন্ত

‘গোপন সমঝোতায়’ থমকে আছে তদন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় মারধর ও চাঁদা দাবি

র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় মারধর ও চাঁদা দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম