Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

জাতীয় বার্ন ইনস্টিটিউট। সংগৃহীত ছবি

Advertisement

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মুক্তার ব্যাপারী, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সেলিম। বৃহস্পতিবার রাতে নারিন্দা কাঁচাবাজার এলাকার পাঁচতলা বাড়ির তিন তলার একটি ফ্ল্যাটে রাখা এসির সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে মুক্তারের শরীরের ২২, সেলিনা বেগমের ২০ ও সেলিমের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, এসির সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে বাসার দেয়াল ভেঙে পাশের টিনশেড বাড়ির উপরে পড়ে। এতে ওই বাসার টিন ভেদ করে দেয়াল ভেতরে পড়ায় এক নারী আহত হয়েছেন।

জানা গেছে, মুক্তার ব্যাপারীর ফ্রিজ, এসি এক্সেসরিজের দোকান রয়েছে। তিনি কিছু মালামাল বাসায় রেখেছিলেন। বাসায় রাখা এসিতে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

মদ না দেওয়ায় পেট্রল ঢেলে আগুন, ৫ দিন পর দগ্ধ কর্মচারীর মৃত্যু

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন

ওয়ারীতে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

ওয়ারীতে রেস্টুরেন্টে বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

আরও পড়ুন

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

নিয়োগে অনিশ্চয়তা শাহবাগে বিক্ষোভ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বড় ঋণ গ্রাহকরাই বেশি খেলাপি

বড় ঋণ গ্রাহকরাই বেশি খেলাপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম