Logo
Logo
×

Advertisement

খবর

রংপুরে ড. দেবপ্রিয়

সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি ইসি

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন পরিচালনা, রাজনৈতিক সহিংসতা রোধে কার্যকর উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, যথাযথ ভোট গণনা, সরকারের রাজনীতি নিরপেক্ষতা প্রয়োজন। এসবের কোনোটাই মনে হয়নি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনুকূল রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সংস্কার অপরিহার্য।

শনিবার রংপুর নগরীর আরডিআরএস হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনি উদ্যোগ হিসাবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেন।

নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে নাগরিক ইশতেহার প্রণয়নের লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষের মত নেওয়া হচ্ছে জানিয়ে ড. দেবপ্রিয় বলেন, আমলাতন্ত্রের কারণে শ্বেতপত্র ও বিভিন্ন টাস্কফোর্স রিপোর্ট বেশি দূর এগিয়ে নেওয়া যায়নি, এটি পরিতাপের বিষয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হাইকোর্টের আদেশ স্থগিত ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলই থাকছে

সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সেই মিশনকে নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ

বোয়ালমারীতে তৌহিদি জনতার বাধা উপেক্ষা করে নৌকাবাইচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম