Logo
Logo
×

Advertisement

খবর

৫ বছর পর নেপালি যুবক ফিরছে পরিবারে

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রায় পাঁচ বছর আগে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে এসেছিলেন নেপালি যুবক রিয়ান আনসারি। অবশেষে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় পরিবারের কাছে ফিরছেন তিনি। শনিবার নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগর থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যান।

নেপালের বারা জেলার কালাইয়া থানার বাদল আনসারির ছেলে রিয়ান (৩০)। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সরোয়ার জানান, ‘সরকারি সব নিয়ম অনুসরণ করে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সূরাজ আমগাইন বলেন, ‘সরকারি উদ্যোগে তাকে নিতে এসেছি। বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে।’

পাঁচ বছর আগে রিয়ান দৌলতপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। একপর্যায়ে ফিলিপনগরের বাসিন্দা পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন এবং পরিবারের সদস্যের মতোই দেখাশোনা করেন। সম্প্রতি রিয়ানের দেওয়া এক ফোন নম্বরের সূত্রে তার পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান মেলে।

আশ্রয়দাতা পলাশ বলেন, ‘প্রায় চার বছর ধরে তাকে আগলে রেখেছি। চলতি বছরের জুলাই মাসে সে পরিবারের সদস্যদের সন্ধান পায়। সে তাদের কাছে ফিরে যাচ্ছে, এটা স্বস্তির বিষয়।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইক-অটো সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত মা ও খালা

বাইক-অটো সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত মা ও খালা

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

শিক্ষা বোর্ডে ফল জালিয়াতি চট্টগ্রামে প্রোগ্রামারসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামে প্রোগ্রামারসহ তিনজন গ্রেফতার

৫ বছর পর নেপালি যুবক ফিরছে পরিবারে

৫ বছর পর নেপালি যুবক ফিরছে পরিবারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম