Logo
Logo
×

Advertisement

খেলা

কোচ-বিসিবি মুখোমুখি

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোচ-বিসিবি মুখোমুখি

সংগৃহীত

Advertisement

বাংলাদেশ নারী ক্রিকেট হাঁটছে উলটো পথে। এশিয়ান গেমসে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মঙ্গলবার পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্চ জয়ের আশা শেষ হওয়ার পর প্রকাশ্যে এসেছে দলের ভেতরের অস্বস্তিকর আবহ। এশিয়াড শুরুর আগে নিগার সুলতানা টি ২০ দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। কোচ সরোয়ার ইমরান কাল পাকিস্তানের কাছে হারার পর বিস্ফোরক মন্তব্য করেছেন। কাঠগড়ায় তুলেছেন বিসিবিকে। বলেছেন, ‘বলা হচ্ছে আমাকে রাখা হবে না। এই ধরনের আরও অনেক কথা হচ্ছে। একটি টুর্নামেন্টের মাঝে যদি এসব কথা হয়, তাহলে কীভাবে ভালো ফল আশা করা যায়।’ তিনি আরও বলেন, ‘অক্টোবরে আমার দুই বছরের চুক্তি শেষ হবে। এরপর আমারও আর থাকার কোনো ইচ্ছা নেই।’

এদিকে ঢাকায় বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, মেয়েরা অভিযোগ করেছে কোচের ব্যবহার খারাপ। দল ফেরার পর কোচের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ, আলোচনায় যে ২ নাম

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে যা বললেন আসিফ নজরুল

জাতীয় দলের কোচ হতে চান সুজন

জাতীয় দলের কোচ হতে চান সুজন

ফিক্সিং সন্দেহে থাকা সেই ৯ ক্রিকেটার ‘দোষী নন, নিষ্পাপও নন’

ফিক্সিং সন্দেহে থাকা সেই ৯ ক্রিকেটার ‘দোষী নন, নিষ্পাপও নন’

প্রতিভা তুলে আনতে ঝুঁকি নিতে হবে

প্রতিভা তুলে আনতে ঝুঁকি নিতে হবে

আরও পড়ুন

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম