Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় ক্রিকেট লিগে ‘ফাইনাল’

সংগৃহীত

Advertisement

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ শুরু হবে ৭ অক্টোবর। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে লিগ পর্বের পাশাপাশি থাকছে ফাইনাল। সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ। সব ম্যাচ হবে ঢাকায়। এনসিএলের বিভাগীয় দলগুলোর দ্বিতীয় একাদশের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ম্যাচগুলোর ভেন্যু বিকেএসপি, পিকেএসপি, স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড ও ক্রিকেটার্স একাডেমি। এনসিএল ও দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হবে ২২ ও ২৩ অক্টোবর। দ্বিতীয় একাদশের এই প্রতিযোগিতায় ২৯টি ম্যাচ হবে। প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। সাধারণত লিগভিত্তিক টুর্নামেন্টে ফাইনাল হয় না। তবে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিসিবি। টুর্নামেন্ট কমিটির ওই কর্মকর্তা বলেন, ‘আমরা প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছি। তাই একটু বিশেষ করতে চেয়েছি। এ কারণে ফাইনাল যুক্ত করা হয়েছে। সাধারণত লিগে আমরা ফাইনাল আয়োজন করি না। তবে এবার দলগুলোর র‌্যাংকিং নির্ধারণে এটি সহায়ক হবে।’

গত এপ্রিলে দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দেশের ক্রিকেটে খেলার সুযোগের অসম বণ্টনের বিষয়টি তুলে ধরে তিনি বলেছিলেন, জাতীয় দলের ক্রিকেটাররাই বিপিএল, বিসিএল ও এনসিএলের মতো একাধিক টুর্নামেন্টে খেলার সুযোগ পান। আর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট লিগের বাইরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ সীমিত। এ কারণে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে উঠে আসার নজিরও তুলনামূলক কম। দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি। এতে জাতীয় দলের বাইরে থাকা এবং নিচের স্তরে খেলা ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের নতুন মঞ্চ তৈরি হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

কোচ-বিসিবি মুখোমুখি

কোচ-বিসিবি মুখোমুখি

আরও পড়ুন

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

সিঙ্গাপুরের সামনে বাংলাদেশ

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

পুরস্কারও জাগাতে পারল না তিরন্দাজদের নিশানা

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

ইংল্যান্ডের ভুলে জয় স্পেনের

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

সাদা-কালোর তাঁবুতে আবার শিরোপার গন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম