Logo
Logo
×
   

দ্বিতীয় সংস্করণ

পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

Icon

পূবাইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পূবাইল মেট্রো থানার নিমতলী রেলগেট এলাকায় সোমবার রাত ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করে পুলিশ। পূবাইল থানার পুলিশ পরিদর্শক অপারেশন অফিসারের নেতৃত্বে পুলিশের একটি টিম হায়দরাবাদ এলাকার নিমতলী থেকে প্রথমে তিন জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে বাকি দু’জনকে আটক করে। আটককৃতরা হল- রানা হোসেন, সজীব মিয়া, আকাশ মিয়া, আইনুল ইসলাম ও রানা-২। তাদের সবাই টঙ্গী বিসিক এলাকার মিরাশ পাড়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দু’টি রাম দা, ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম