Logo
Logo
×

Advertisement

অন্যান্য

কপ-৩১ সম্মেলন শুরু

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে জোর’ দেওয়ার আহ্বান

মহিউদ্দিন খান রিফাত

মহিউদ্দিন খান রিফাত

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে জোর’ দেওয়ার আহ্বান

তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের কপ-৩১ সম্মেলন। ছবি: সংগৃহীত

Advertisement

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বানের মধ্য দিয়ে তুরস্কের আন্টালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেছেন, এবারের সম্মেলন হবে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন। আলোচনার টেবিলে নেওয়া প্রতিশ্রুতিগুলোকে মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনে রূপ দেওয়াই হবে এর মূল লক্ষ্য।

সোমবার (৯ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনকে বিশ্বের অন্যান্য সংকট থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক অনিশ্চয়তা, খাদ্যসংকট এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে জলবায়ু সংকট একে অপরকে আরও জটিল করে তুলছে। তার ভাষায়, ‘প্রতিটি সংকট অন্য সংকটগুলোকে আরও বাড়িয়ে দেয়।’

মুরাত কুরুম বলেন, বিশ্বের এক অঞ্চলের খরা অন্য অঞ্চলের মানুষের খাবারের টেবিলেও প্রভাব ফেলে। বন্যা, পানির সংকট ও তীব্র তাপপ্রবাহ খাদ্য উৎপাদন, সরবরাহব্যবস্থা, অর্থনীতি, অভিবাসন ও জনস্বাস্থ্যে প্রভাব ফেলছে।

উদ্বোধনী বক্তব্যে প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা বজায় রাখার লক্ষ্যকে আন্তর্জাতিক জলবায়ু কার্যক্রমের মূল নির্দেশক হিসেবে পুনর্ব্যক্ত করেন তিনি। কুরুম বলেন, ‘১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য এখনো আমাদের পথনির্দেশক।’


জলবায়ু অর্থায়নেও গুরুত্ব দেন কপ-৩১ প্রেসিডেন্ট। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের যে লক্ষ্য বাকু সম্মেলনে নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সব উৎস থেকে জলবায়ু অর্থায়ন বছরে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

কুরুম বলেন, প্রতিশ্রুতির সঙ্গে এখন অর্থায়ন যুক্ত করতে হবে। সেই অর্থ দিয়ে বিনিয়োগ এবং বিনিয়োগের মাধ্যমে বাস্তব ফলাফল নিশ্চিত করতে হবে।

জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে বিদ্যুতায়ন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চয়, জ্বালানি দক্ষতা, পরিচ্ছন্ন পরিবহণ ও পরিবেশবান্ধব শিল্পের ওপর গুরুত্ব দেন তিনি। তুরস্কের ‘৩৫ বাই ৩৫’ বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকারের কথাও তুলে ধরেন। এর লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।

সম্মেলনের প্রেসিডেন্ট অব নেগোসিয়েশনস ক্রিস বোয়েন বলেন, জলবায়ু ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতার মাধ্যমে কী অর্জন করা সম্ভব, তা দেখানোর সুযোগ কপ-৩১। জলবায়ু প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার ব্যবধান কমাতে অর্থায়ন, অবকাঠামো, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা ও দুর্যোগসহিষ্ণু জনগোষ্ঠীর ওপর গুরুত্ব দিতে হবে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল বলেন, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি ও অস্থিরতা বিশ্বজুড়ে পরিবারগুলোর ওপর চাপ তৈরি করছে। তবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব। তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে ২৬৫ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।


প্রথম দিনের আলোচনায় খাদ্য, কৃষি ও স্বাস্থ্য

কপ-৩১ সম্মেলনের প্রথম দিনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যনিরাপত্তা, কৃষি উৎপাদন ও জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে।

সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে ‘আন্টালিয়া ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস’ চালু করা হয়েছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া নারী কৃষকদের জলবায়ু অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ এবং কৃষি, পানি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে তরুণদের ভূমিকা নিয়ে পৃথক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

দুই সপ্তাহব্যাপী এ সম্মেলনে ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে জলবায়ু আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠক। সম্মেলনের ব্লু জোনে আনুষ্ঠানিক আলোচনা এবং গ্রিন জোনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নাগরিক সমাজ ও তরুণদের জলবায়ু সমাধানবিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পকে তুরস্কের কড়া বার্তা, ‘পরিণতি হবে ভয়াবহ’

ইরানে নতুন হামলা নিয়ে ট্রাম্পকে তুরস্কের কড়া বার্তা, ‘পরিণতি হবে ভয়াবহ’

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদলের দুই নেতা

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন শুরু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে জোর’ দেওয়ার আহ্বান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘কথার চেয়ে কাজে জোর’ দেওয়ার আহ্বান

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ৬.৪ মাত্রার ভূমিকম্প

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম