Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হাসিনাকে মোদির ‘বাংলাদেশি বোন’ বলে কটাক্ষ ওয়াইসির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

হাসিনাকে মোদির ‘বাংলাদেশি বোন’ বলে কটাক্ষ ওয়াইসির

শেখ হাসিনা, আসাদউদ্দিন ওয়াইসি ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

বিহার নির্বাচন ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছে। আর ভারতের নির্বাচন মানেই এখন ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুর ধুয়া তুলে ক্ষমতাসীন বিজেপির ভোট বাগানোর চেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন কৌশলের মোক্ষম জবাব দিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। খবর এনডিটিভির।

মোদির দাবি, বিহারে কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। এ নিয়ে পুরনিয়ার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ ভারতের জন্য ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি করছে এবং এটি নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ওয়াইসি পাল্টা জবাবে বলেন, মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। আমি বলি, বিহারে বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার এক বাংলাদেশি বোন তো দিল্লিতে আছেন। তাকে বাংলাদেশে পাঠান, আমরা সীমাঞ্চল থেকে বিদায় করে দেব।

ওয়াইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত বছর পদত্যাগের পর দিল্লিতে বসবাস করছেন।

বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই বিতর্ক আরও জোরদার হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, তালিকা শুদ্ধ করার কাজ চলছে, আর সেখানে কিছু নেপালি, বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিক ভোটার হিসেবে ধরা পড়েছে। তবে বিরোধীরা বলছে, এটি ভোট কেটে দেওয়ার অজুহাত মাত্র।

রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব বলেন, ধরা যাক বিহারে অনুপ্রবেশকারী আছে, কিন্তু আপনি এতদিন কী করলেন? কেন্দ্রের ক্ষমতায় ১১ বছর, আর বিহারে আপনারাই ২০ বছর ধরে সরকারে আছেন।

Advertisement

ভারত নরেন্দ্র মোদি শেখ হাসিনা আসাদউদ্দিন ওয়াইসি

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম