Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

বড় ঢেউ উপকূলীয় বাড়িঘরে আঘাত করছে। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বড় বড় ঢেউয়ের আঘাতে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ছাড়া ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত একজনের মৃত্যু হয়েছে। 

শক্তিশালী এই ঝড় নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, কয়েক দিন ধরে পূর্ব উপকূলে তাণ্ডব চালানোর পর রোববার সন্ধ্যায় ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছিল।

ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়ের কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছে অবস্থান করছিল। তবে এর প্রভাবে সৃষ্ট মেঘ ও বৃষ্টির বিস্তৃতি নিউ ইংল্যান্ডের অনেক উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৮১ মাইল (১৩০ কিলোমিটার) পর্যন্ত উঠেছিল। পরে বাতাসের গতি কমে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) হয়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার নিউইয়র্ক শহরের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় একটি গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মীর মৃত্যু হয়।

এ ছাড়া ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বন্যা ও উপকূলীয় এলাকায় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার সন্ধ্যা পর্যন্ত ১৭২টি ফ্লাইট বাতিল করা হয়, যা ওই দিনের নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-চতুর্থাংশ।

নানটাকেট ও মার্থাস ভিনইয়ার্ডের ছোট বিমানবন্দরগুলোতেও প্রায় এক-তৃতীয়াংশ ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া  উত্তর ক্যারোলিনার বিখ্যাত হাইওয়ে ১২-এর একটি অংশও প্রবল ঢেউ ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি রাজ্যের উপকূলের সরু দ্বীপগুলোর ওপর দিয়ে গেছে।

স্থানীয় পরিবহণ কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বড় ঢেউয়ের পানিতে সড়কের পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

পূর্ব উপকূলের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বড় ঢেউ উপকূলীয় বাড়িঘরে আঘাত করছে। কোথাও কোথাও শহরের রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষ নৌকা নিয়ে চলাচল করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

রেডিও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ, র‌্যাপারের বিরুদ্ধে মামলা

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক- নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক- নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব,  বিদ্যুৎহীন ১ লাখ ৩০ হাজার মানুষ

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

নেতানিয়াহুকে ফোন করে সতর্ক করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান, কিন্তু...

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

মুকেশ আম্বানির ছেলেকে অধ্যাপক নিয়োগ,সমালোচনায় নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম