Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন

বিপুল মার্কিন অর্থায়নেই টিকে আছে ইসরাইলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম

বিপুল মার্কিন অর্থায়নেই টিকে আছে ইসরাইলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ

গাজা ও অঞ্চলের অন্যান্য যুদ্ধ পরিচালনায় ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য। ছবি: প্রতীকী/সংগৃগীত

Advertisement

ইসরাইল গত দুই বছরে মধ্যপ্রাচ্যজুড়ে যে একের পর এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে—তা যুক্তরাষ্ট্রের বিপুল আর্থিক সহায়তা ছাড়া সম্ভব হতো না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর নতুন দুই প্রতিবেদন।

মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ২১ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই সহায়তা না পেলে ইসরাইল গাজায় গণহত্যা চালানো, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা কিংবা ইয়েমেনে বারবার বোমাবর্ষণ করা—কোনোটাই অব্যাহত রাখতে পারত না।

মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর এইচ রহমান আল জাজিরাকে বলেন, ‘গাজা ও অঞ্চলের অন্যান্য যুদ্ধ পরিচালনায় ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অপরিহার্য।’

সৌজন্যে: আল জাজিরা

ইসরাইলি আগ্রাসনের মূল্য

গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ১৬০ জন নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইয়েমেনে ইসরাইলি হামলায় বহু মানুষ নিহত হয়েছে, আর ইরানে জুন মাসে পরিচালিত হামলায় মারা গেছে এক হাজারেরও বেশি মানুষ।


‘আমেরিকান অর্থ ছাড়া সম্ভব হতো না’

‘ইউএস মিলিটারি এইড অ্যান্ড আর্মস ট্রান্সফার্স টু ইসরাইল (অক্টোবর ২০২৩–সেপ্টেম্বর ২০২৫)’ শীর্ষক প্রতিবেদনে গবেষক উইলিয়াম ডি হার্টাং লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সহায়তা ছাড়া ইসরাইল এত ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারত না।’

প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অব ওয়ার প্রজেক্ট এবং ওয়াশিংটনভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট, যা মার্কিন পররাষ্ট্রনীতি থেকে ‘অন্তহীন যুদ্ধ’ পরিহার করে কূটনৈতিক সংযমে ফেরার আহ্বান জানায়।

আরেক প্রতিবেদনে হার্ভার্ড কেনেডি স্কুলের বাজেট বিশেষজ্ঞ লিন্ডা বিলমেস জানিয়েছেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মার্কিন সামরিক সহায়তা ও অপারেশনে মোট ব্যয় হয়েছে ৩১ থেকে ৩৩ বিলিয়ন ডলার।


দ্বিদলীয় সমর্থনের ঐতিহ্য

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সহায়তার সবচেয়ে বড় গ্রহীতা দীর্ঘদিন ধরেই ইসরাইল। বছরে প্রায় ৩.৩ বিলিয়ন ডলার সহায়তা পায় দেশটি, আর মোট হিসেবে ২০২২ সাল পর্যন্ত পেয়েছে ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি।

হার্টাং-এর প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প—দুই প্রশাসনই ইসরাইলকে বিপুল অস্ত্র বিক্রির চুক্তি করেছে, যা আগামী বছরগুলোতেও পরিশোধ করা হবে।

ওমর রহমান বলেন, ‘এই দ্বিদলীয় সমর্থন ইসরাইলকে বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুযোগ দিয়েছে—পশ্চিমা গণতন্ত্রগুলোও এ নিয়ে তেমন প্রশ্ন তোলে না।’


মার্কিন জনগণের মনোভাব বদলাচ্ছে

তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন দ্রুত কমছে। ওয়াশিংটন পোস্টের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ ইহুদি নাগরিক মনে করেন গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে, আর ৬০ শতাংশের বেশি বলেন দেশটি যুদ্ধাপরাধ করেছে।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির নির্বাহী সহ-সভাপতি ম্যাট ডাস বলেন, ‘২০২৮ সালের নির্বাচনে কোনো ডেমোক্র্যাট প্রার্থীই এই গণহত্যায় বাইডেন প্রশাসনের ভূমিকা অস্বীকার করে পার পাবেন না।’

‘আমরা সবসময়ই ইসরাইলের জন্য অর্থ খুঁজে পাই’

বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষার নেটওয়ার্ক দুর্বল হলেও ইসরাইলের জন্য বিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ সবসময়ই পাওয়া যায়।

ডাস বলেন, ‘এটা শুধু ইসরাইল নয়, আমেরিকার সামরিক শিল্প-কমপ্লেক্সেরও বিজয়। কারণ এই সহায়তার বড় অংশই মার্কিন কোম্পানিগুলোর অস্ত্র বিক্রিতে যায়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম