Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বক্তৃতা দেবেন নেসেটে

সংক্ষিপ্ত সফরে সোমবার ইসরাইলে যাচ্ছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

সংক্ষিপ্ত সফরে সোমবার ইসরাইলে যাচ্ছেন ট্রাম্প

তেল আবিবের আয়ালন মহাসড়কের পাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে বিশাল বিলবোর্ড, ৫ ফেব্রুয়ারি ২০২৫। ছবি: মিরিয়াম অ্যালস্টার/ফ্ল্যাশ৯০

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরাইলে পৌঁছাবেন এবং পৌঁছে সরাসরি যাবেন ইসরাইলি পার্লামেন্ট নেসেটে—এমন তথ্য জানিয়েছে ইসরাইলের চ্যানেল ১২ টেলিভিশন নেটওয়ার্ক।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন, যেখানে তার জন্য আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন জেরুজালেমে নেসেটে, যেখানে সোমবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া সিমহাত তোরাহ উৎসবের আগে তিনি ভাষণ দেবেন।


ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর এই সফরের আয়োজন করা হয়। 

চ্যানেল ১২ জানায়, সফরটি হবে সংক্ষিপ্ত। নেসেটে ভাষণ শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে যাবেন এবং দেশ ছাড়বেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত হচ্ছে, কারণ ট্রাম্প রোববার নয়, সোমবার পৌঁছাবেন—সফরের স্বল্প সময়ের প্রস্তুতিজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি প্রতিবেদনটি সঠিক হয়, তবে ট্রাম্প তেলআবিবের ‌‘হোস্টেজেস স্কয়ারে’ যাওয়ার সময় পাবেন না, যদিও হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের পক্ষ থেকে সেখানে তার উপস্থিতির প্রত্যাশা ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম