Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত, নিখোঁজ ১৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত, নিখোঁজ ১৮

Advertisement

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও ১৮ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৮ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।

‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে। কারখানাটির ওয়েবসাইটে এ কথা বলা আছে।

টেনিসির বাস্কনর্টে কারখানাটির ১ হাজার ৩০০ একরের সদরদপ্তরে আছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।

একের পর এক বিস্ফোণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনগুলোর ভেতরে ঢুকতে পারেননি।

টেনিসি নিউজপেপারের প্রাথমিক খবরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন নিহত এবং নিখোঁজ হয়েছে তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট জানা যায়নি। বিস্ফোরণের কারণও এখনও জানা যায়নি।

কারখানাটিতে এখনো আগুন জ্বলছে কিনা বা সেখানে আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কিনা তাও এখনো অজানা। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা বিস্ফোরণস্থলে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখছেন।

সূত্র : বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম