Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা

ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম

ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। বোমাবর্ষণ বন্ধ ও ইসরাইলি সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে,  শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫টি লাশ আনা হয়। যারমধ্যে ১৩৫টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে।

ওয়াফার তথ্য অনুযায়ী, ৪৩টি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে। ৬০টি মরদেহ একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে, চারটি নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬টি দেইর-এল-বালা’র আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।


হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল দখলদারদের হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় প্রাণ হারান।

এরমধ্যে গাজা সিটির দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে ঘাবুন পরিবারের ওপর চালানো হামলায় একসঙ্গে ১৬ জন নিহত হন। এছাড়া গাজা সিটির রাদওয়ান এলাকায় একজন এবং খান ইউনিসে আরও দুজন নিহত হন।

উল্লেখ্য,শুক্রবার দুপুর থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জীবিত ও কিছু মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইল

অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

গাজায় আগ্রাসনের তিন বছর অক্টোবরে হামলার তথ্য আগেই ‘জানতেন’ নেতানিয়াহু

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

ইসরাইলের নিরাপত্তা বাহিনীতে নিহতের সংখ্যা ছাড়াল ১৩১৮

আরও পড়ুন

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক হলেন ধ্রুব রাঠি

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নাম এর আগে কখনো শুনিনি: ট্রাম্প

আন্দোলন দমনে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদি সরকার

আন্দোলন দমনে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মোদি সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম