Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিটে ঐতিহাসিক পতন, ট্রাম্প আমলে শেয়ারবাজারে সবচেয়ে বড় ধস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম

ওয়াল স্ট্রিটে ঐতিহাসিক পতন, ট্রাম্প আমলে শেয়ারবাজারে সবচেয়ে বড় ধস

ছবি: ওয়াশিংটন পোস্ট

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর বৈঠক বাতিল এবং শুল্ক বাড়ানোর হুমকির জেরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নেমেছে।

আমেরিকার শেয়ারবাজারগুলো ব্যাপক পতনের মুখে পড়ে সপ্তাহজুড়ে অর্জিত সব মুনাফা হারিয়েছে। এই ঐতিহাসিক পতন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সর্ববৃহৎ ধস হিসেবে বিবেচিত হচ্ছে। 

চীনা প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিলের ঘোষণা এবং ‘ব্যাপক মাত্রায় শুল্ক বৃদ্ধি’র হুমকির পরই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিনের শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিল মাসের পর সবচেয়ে দ্রুত পতনের মুখে পড়ে এবং সপ্তাহের সমস্ত লভ্যাংশ মুছে যায়। এই পতনের মূল কারণ ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পুনরায় বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি। 

এদিন-

  • ডাও জোন্স (Dow Jones) সূচক প্রায় ৯০০ পয়েন্ট (অর্থাৎ ২.৪ শতাংশ) কমে যায়।
  • নাসডাক (Nasdaq) সূচক ৩.৫ শতাংশেরও বেশিহ্রাস পায়।
  • এসঅ্যান্ডপি ৫০০ (S&P 500) সূচক ২.৫ শতাংশ কমে।
  • কোয়ালকম (Qualcomm)–এর শেয়ার প্রায় ৭ শতাংশ পড়ে যায়।

এর আগে, ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, বর্তমান পরিস্থিতির কারণে তিনি অ্যাপেক  সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করছেন। 

তিনি আরও বলেন, আমদানি করা চীনা পণ্যের ওপর ‘বৃহৎ মাত্রার শুল্ক’ আরোপ করার বিষয়টি প্রশাসনের বিবেচনায় রয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার পরই বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা জোরদার হয় এবং বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। সূত্র: ওয়াশিংটন পোস্ট

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম