Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:১৫ এএম

গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মধ্যপ্রাচ্য ‘স্বাভাবিক হয়ে উঠবে’ বলেও জানান তিনি।

রোববার (১২ অক্টোবর) রাতে ইসরাইলের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করার সময় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।

এয়ার ফোর্স ওয়ানে তিনি বলেন, যুদ্ধ যে শেষ হয়েছে, সেটা আপনারাই দেখতে পারছেন।

গত শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে গাজায় হামাস ও ইসরাইলের  মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। আজ সোমবার ইসরাইলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।

মধ্যপ্রাচ্য সফরে সোমবার প্রথমে ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। তারপর মিশরের উদ্দেশে রওনা দেবেন তিনি। 


মিশর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আয়োজিত সম্মেলনের লক্ষ্য হলো গাজায় সংঘাত শেষ করা। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা; একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার নতুন এক যুগে প্রবেশ করা।

এরইমধ্যে সম্মেলনে যোগ দিতে মিশরে পৌছেঁছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্টসহ ২০টি দেশের শীর্ষ নেতারা।

অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে বাসস্থানে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে চিরচেনা সেই গাজা সিটি আগের মতো নেই। ইসরাইলি হামলায় কিছুই অবশিষ্ট নেই উপত্যকাটিতে। বিশ্ব খাদ্য সংস্থা এবং জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, গাজা শহরের প্রায় ৮৩ শতাংশ ভবন ধ্বংস হয়েছে, সমগ্র অঞ্চলের ৭৮ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ পরিবেশ সংস্থার হিসেবে, গাজা পুনর্গঠনের জন্য ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ সরাতে হবে, যা ২৫টি আইফেল টাওয়ারের সমান। পুনর্গঠনে খরচ ধরা হয়েছে ৫ হাজার ডলারেরও বেশি। তবে স্থানীয়দের জন্য এখন মূল চাহিদা হলো নিরাপদ আশ্রয় এবং মৌলিক জীবনধারণ সামগ্রী। হাসপাতাল গুলোতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

আরও পড়ুন

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

যে কারণে আকাশপথে হামলা জোরদার করছে রাশিয়া

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম