Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘গাজা শান্তি সম্মেলনে’ কেন যোগ দেবে না ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম

‘গাজা শান্তি সম্মেলনে’ কেন যোগ দেবে না ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃৃহীত

Advertisement

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। তবে আমন্ত্রণ পেয়েও সম্মেলন যোগ দেবে না ইরান। 

সামজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘মিশরের পর্যটন শহর শারম আল-শেখের শীর্ষ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বা ইরানের প্রেসিডেন্ট কেউই এমন প্রতিপক্ষের নেতাদের সাথে বসতে পারি না, যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে, আমাদের হুমকি দিচ্ছে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’


ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে- এমন অভিযোগে চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।

ইরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরাইলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা যুদ্ধের সময় প্রকাশ না পেলেও এখন ক্রমেই সামনে আসছে।

ইরানের পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তবে এটাও বলতে চাই যে, গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা বন্ধ ও দেশটির সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে এমন যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়।’

তিনি বলেন, ‘ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল এবং এখনো আছে।’

গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা।

এই চুক্তি অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের কোনো প্রতিনিধি থাকবে না।

 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

আরও পড়ুন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম