Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে, মস্কো থেকে আর তেল কিনবে না দিল্লি।

স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  খবর এনডিটিভির। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি খুশি ছিলাম না। মোদি আজ আমাকে আশ্বস্ত করেছেন যে, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন। ’

ট্রাম্প আরও বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে বাধ্য করব।’

এদিকে, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে সম্পর্কে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে ই-মেইলে প্রশ্ন করা হলে, তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।


রাশিয়ার তেল কেনা বন্ধ করার ভারতের প্রতিশ্রুতি বিশ্বব্যাপী জ্বালানি কূটনীতিতে একটি উল্লেখযোগ্য মোড় নেবে, কারণ ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন মস্কোর তেল রাজস্ব বন্ধ করার চেষ্টা করছে।

রাশিয়া থেকে যেসব দেশ তেল কেনে তাদের মধ্যে ভারত অন্যতম। তাই এই পদক্ষেপ মস্কোর অন্যতম শীর্ষ জ্বালানি গ্রাহকের একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও দেয়। 

রয়টার্স ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না, তবে অল্প সময়ের মধ্যে হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ; যার মধ্যে রুশ তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

যুক্তরাষ্ট্রকে নতুন বার্তা দিল ইরান

মোদির পতন কবে, জানালেন দীপকে

মোদির পতন কবে, জানালেন দীপকে

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম