Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ মাদুরোর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ মাদুরোর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

Advertisement

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মাদক চোরাচালান মোকাবিলার অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইকে) গোপন অভিযানের অনুমোদন দিয়ে কারকাসে অভ্যুত্থানের চেষ্টা করছেন। 

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প বুধবার জানান, তিনি ভেনেজুয়েলায় সিআইএ-কে গোপনে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। 

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলার কথা বিবেচনা করছেন। এটি একটি ‘নাটকীয় পদক্ষেপ’, যা ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌকাকে লক্ষ্যবস্তু করে চালানো সিরিজ হামলার বাইরে হবে। 

ট্রাম্পের মন্তব্যের পর মাদুরো এটিকে ‘সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থান’ বলে নিন্দা করেন।

বামপন্থি এই নেতা এক ভাষণে বলেন, ‘ক্যারিবিয়ানে যুদ্ধকে না বলুন... শাসন পরিবর্তনকে না বলুন... সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থানকে না বলুন।’

বিশেষজ্ঞরা বারবার মার্কিন প্রেসিডেন্টের কিছু দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলানদের পক্ষ থেকে যে হুমকির কথা বলা হচ্ছে।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বলেছিল, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’র মধ্যে রয়েছে এবং এই সামরিক পদক্ষেপকে মাদক প্রবাহ বন্ধ করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ন্যায্যতা দিয়েছে।

এই পদক্ষেপ কংগ্রেসের উভয় প্রধান রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে যে,  ট্রাম্প কার্যকরভাবে কংগ্রেসের অনুমোদন না নিয়েই এ যুদ্ধ চালাচ্ছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম