Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম

ইসরাইলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত

হুথি সামরিক স্টাফ চিফ মোহাম্মদ আল-ঘামারি। ফাইল ছবি

Advertisement

ইয়েমেনের হুথি আন্দোলন জানিয়েছে, তাদের সামরিক স্টাফ চিফ মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, আল-ঘামারি ও তার কিশোর পুত্র ‘ইসরাইলি শত্রুর বিরুদ্ধে সম্মানজনক যুদ্ধের’ সময় প্রাণ হারান।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায়া-তে আগস্টের শেষ দিকে এক বিমান হামলায় আহত অবস্থায় আল-ঘামারি পরবর্তীতে মারা যান। ওই হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী ও আরও কয়েকজন মন্ত্রীও নিহত হন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ‘সন্ত্রাসের নেতৃত্বে থাকা আরেকজন স্টাফ চিফকে আমরা নির্মূল করেছি।’ 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতিতে যোগ করেন, ‘যারা আমাদের ক্ষতি করতে চায়, আমরা তাদের প্রত্যেকের কাছে পৌঁছাব।’

ইরান-সমর্থিত হুথিরা গত এক দশক ধরে উত্তর-পশ্চিম ইয়েমেনের অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। তারা ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার পর থেকেই দেশটিতে বিধ্বংসী গৃহযুদ্ধ চলছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা ফিলিস্তিনের সমর্থনে ইসরাইল ও লোহিত সাগরের জাহাজ পরিবহনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এর জবাবে ইসরাইল একাধিক দফায় হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুথি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে তাদের সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে।


বৃহস্পতিবার এক টেলিভিশন বয়ানে ইয়েমেনের সামরিক সূত্র জানায়, আল-ঘামারি ফিলিস্তিনের পক্ষে সমর্থন কার্যক্রমে নিয়োজিত অবস্থায় শহীদ হয়েছেন। বিবৃতিতে তাকে ও তার সঙ্গীদের দৃঢ় মুজাহিদি আত্মা, গভীর জ্ঞান ও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে।

ইয়েমেনী বাহিনী জোর দিয়ে বলেছে, এখনো সামরিক কার্যক্রম চালু আছে এবং যুদ্ধসামগ্রী ও মহড়া থেমে নেই। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘রকেট ও ড্রোন আঘাতের পরিমাণ কমেনি, এবং সামরিক যন্ত্রাংশ পূর্ণ কার্যক্রমে আছে। ’তারা আরও জানায় যে ‘অপরাধী শত্রুর বিরুদ্ধে আঘাত তীব্র হয়েছে’ এবং যুদ্ধ চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

ইসরাইলকে অন্ধ সমর্থনেই কি রিপাবলিকানদের ভরাডুবি? মুখ খুললেন জেডি ভ্যান্স

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

কে এই আইজেনকোট, তার ফিলিস্তিন নীতি কী?

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

নেতানিয়াহুকে হটানোর পথে আইজেনকোট, পেরোতে হবে কঠিন ৭ বাধা

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

আরও পড়ুন

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম