Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবুলে ইরান-তালেবান কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম

কাবুলে ইরান-তালেবান কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা

আলোচনায় দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্তসংক্রান্ত ইস্যুগুলো গুরুত্ব পায়। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান ও তালেবান কর্মকর্তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং যৌথ সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন।

কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলি, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ রেজা বাহরামি এবং তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।

শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

আলোচনায় মূলত দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্তসংক্রান্ত ইস্যুগুলো গুরুত্ব পায়।

উভয় পক্ষ মাদক পাচার রোধে যৌথ প্রচেষ্টা এবং সীমান্তে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত পরামর্শ বিনিময় করে।


ইরানি প্রতিনিধি দল যৌথ সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে অব্যাহত সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।

অন্যদিকে হাক্কানি বলেন, তালেবান আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচির পেছনে কারা, জানতে চায় যুক্তরাষ্ট্র

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর নাকচ করল কাতার

আরও পড়ুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম