Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আপনাকে স্টাইলিশ লাগছে, আমার পছন্দ হয়েছে: জেলেনস্কিকে ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:৩৬ পিএম

আপনাকে স্টাইলিশ লাগছে, আমার পছন্দ হয়েছে: জেলেনস্কিকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  এ সময় জেলেনস্কি তার পরিচিত সামরিক পোশাকের পরিবর্তে পরেছিলেন একটি কালো ফরমাল স্যুট। আর তার এই বেশভূষার প্রশংসা করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের সময় ক্যাবিনেট রুমে মধ্যাহ্নভোজে ট্রাম্প রসিকতার ছলে জেলেনস্কির পোশাকের প্রশংসা করে বলেন, ‘আমি মনে করি তাকে এই জ্যাকেটটিতে খুব সুন্দর লাগছে, হ্যাঁ, দারুণ! আশা করি সবাই খেয়াল করবে। এটা ভালো, সত্যিই স্টাইলিশ, আমার পছন্দ হয়েছে।'

জেলেনস্কির বেশভূষার এ পরিবর্তন বেশ উল্লেখ্যযোগ্য, কারণ ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিনি সব সময় সামরিক পোশাকই পরে এসেছেন। 

তবে এটাই প্রথমবার নয় যে জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য তার পোশাকে পরিবর্তন এনেছেন। 

গত আগস্টে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে জেলেনস্কি তখনও সামরিক পোশাকের বদলে কালো ফরমাল জ্যাকেট, শার্ট ও প্যান্ট পরেছিলেন।  সে সময়ও তার প্রশংসা করেন ট্রাম্প। 

ওই বৈঠকে রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন, যিনি এর আগে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজ সফরের সময় জেলেনস্কির পোশাক নিয়ে সমালোচনা করেছিলেন— বলেন, ‘স্যুট পরে আপনাকে দারুণ লাগছে।'

তার এই মন্তব্যের পিঠে ট্রাম্প হেসে বলেন, ‘আমিও একই কথা বলেছি’।  সেইসঙ্গে তিনি  জেলেনস্কিকে মনে করিয়ে দেন, ‘এই সেই লোক, যে আগেরবার তোমার সমালোচনা করেছিল।'

জেলেনস্কি জবাব দেন, ‘হ্যাঁ, আমি মনে রেখেছি।'

চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর জেলেনস্কির সঙ্গে প্রথম সাক্ষাৎ এতটা সৌহার্দ্যপূর্ণ ছিল না।  সে সময় ইউক্রেনের এ প্রেসিডেন্ট তখন জেলেনস্কি কালো ফুলহাতা পোলো শার্ট ও সামরিক ধরনের প্যান্ট পরে উপস্থিত হন, যা ট্রাম্পসহ কয়েকজন কর্মকর্তার কাছে ‘হোয়াইট হাউজের প্রতি অসম্মানজনক’ মনে হয়েছিল।

ট্রাম্প সেবার বিদ্রূপ করে বলেন, ‘আজ কিন্তু তুমি বেশ সাজগোজ করেই এসেছ!’

সে সময় সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কিকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি স্যুট পরেন না কেন? আপনি একটি দেশের সর্বোচ্চ পদে আছেন, অথচ স্যুট পরতে অস্বীকার করেন। আপনার কাছে কি স্যুট আছে? অনেক আমেরিকান মনে করেন, আপনি এই পদটির মর্যাদাকে সম্মান দিচ্ছেন না।'

এর উত্তরে জেলেনস্কি বলেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, ‘ইউক্রেনে শান্তি ফিরে না আসা পর্যন্ত আমি আমার সামরিক পোশাকই পরব।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম