Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জেলেনস্কিকে ট্রাম্প

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫২ পিএম

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়াসংলগ্ন অঞ্চল দনবাস মস্কোর দখলে চলে গেছে। সুতরাং ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। জানা গেছে-ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে ট্রাম্প এমন কথা বলেছেন। রোববার পলিটিকোর প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনাপূর্ণ বৈঠকে জেলেনস্কিকে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু এলাকা ছাড়ার জন্য চাপ দেন। বৈঠক শেষে ইউক্রেনীয় প্রতিনিধিদল হতাশ হয়। ওই দুই সূত্র আরও জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং একই সঙ্গে কিয়েভ ও মস্কোর উভয় পক্ষকেই নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দেন, যা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। 

বৈঠকের পর ট্রাম্প প্রকাশ্যে বলেন, বর্তমান ফ্রন্টলাইন অনুসারেই যুদ্ধবিরতি হওয়া উচিত। পরে জেলেনস্কিও সাংবাদিকদের সঙ্গে আলাপে সেই অবস্থান সমর্থন করেন। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আবারও তার সেই অবস্থান স্পষ্ট করেন। বলেন, ‘আমরা মনে করি, এখনকার ফ্রন্টলাইনেই থেমে যাওয়া উচিত। তুমি এটা নাও, আমরা ওটা নিই, এর বাইরে গেলে আলোচনা খুব কঠিন হয়ে যাবে। এভাবে কোনো সমাধান আসবে না।’ 

রয়টার্সের এক প্রতিবেদক তাকে জিজ্ঞেস করেন, তিনি কি জেলেনস্কিকে বলেছেন যে, ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে? উত্তরে ট্রাম্প বলেন, ‘না। এখন যেমন আছে, তেমনই থাকুক। এখন তো ওটা ভাগ হয়ে গেছে। আমার মনে হয় ৭৮ শতাংশ জায়গা ইতোমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে। যেভাবে আছে, সেভাবেই রেখে দেওয়া ভালো। পরে ভবিষ্যতে আলোচনা করা যাবে।’ বৈঠকটি জেলেনস্কির জন্য হতাশাজনক ছিল। 

তিনি আশা করেছিলেন, ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লা টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন যা রাশিয়ার ভেতর পর্যন্ত আঘাত হানতে পারে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

জেলেনস্কির সংবাদ সম্মেলনে বায়ুত্যাগ, তীব্র দুর্গন্ধে কক্ষ ছাড়লেন সাংবাদিকরা

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

আরও পড়ুন

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা

৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম