Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আলোচনায় অগ্রগতি

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যচুক্তির ইঙ্গিত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

ট্রাম্প-শি বৈঠকে বাণিজ্যচুক্তির ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

Advertisement

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনা নতুন অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে উভয় দেশ।  এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকে বাণিজ্যযুদ্ধ প্রশমনের একটি চুক্তি সম্পন্ন হতে পারে বলে প্রত্যাশা তৈরি হয়েছে।  খবর আল জাজিরার। 

রোববার (২৬ অক্টোবর) আলোচনা শেষে উভয় পক্ষই জানায়, তারা একটি সম্ভাব্য চুক্তির জন্য গুরুত্বপূর্ণ কাঠামোতে একমত হয়েছে। 

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি কাঠামো তৈরি করেছি যা ট্রাম্প ও শি দক্ষিণ কোরিয়ায় বিস্তারিতভাবে আলোচনা করবেন। ‘

বেসেন্ট পরে এনবিসি নিউজকে জানান, এই চুক্তির আওতায় চীন তার বিরল ধাতুর রপ্তানিতে নিয়ন্ত্রণ স্থগিত করতে পারে এবং ট্রাম্প যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তা এড়ানো সম্ভব হবে। এছাড়া, চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য (বিশেষ করে সয়াবিন) বড় আকারে ক্রয় করতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

চীনের উপ–প্রধানমন্ত্রী ও প্রধান বাণিজ্য আলোচক হে লিফেং বলেন, ‘উভয় পক্ষ মৌলিক ঐকমত্যে পৌঁছেছে এবং পরস্পরের উদ্বেগ মোকাবিলায় ব্যবস্থা গ্রহণে একমত হয়েছে। ‘

হে লিফেং আরও জানান, ‘এখন উভয় দেশই অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে ও বিস্তারিত চূড়ান্ত করবে।’


আসিয়ান সম্মেলন শেষে ট্রাম্প আজ (সোমবার) জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করতে টোকিও পৌঁছান। এরপর বুধবার (২৯ অক্টোবর) তিনি দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে যোগ দেবেন। এর ফাঁকে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা আছে তার। 

ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপরই উচ্চ শুল্ক আরোপ করেছে। তবে চীনের ক্ষেত্রে তার অবস্থান আরও কঠোর। চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে এই মাসের শুরুতে ঘোষণা করেছে যে, ডিসেম্বর থেকে বিরল ধাতু ও কিছু সেমিকন্ডাক্টর পণ্যের রপ্তানির জন্য বিশেষ লাইসেন্স প্রয়োজন হবে।

এই বিরল ধাতুগুলো (যেমন হোলমিয়াম, সেরিয়াম, ডিসপ্রোসিয়াম) হচ্ছে স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও যুদ্ধবিমান তৈরিতে অপরিহার্য উপাদান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম