Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫১ পিএম

দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী সপ্তাহে এশিয়ার তিন দেশ—  মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  এ সফরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। 

স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।  খবর এনডিটিভির। 

ট্রাম্প আরও জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করেছেন। 

তিনি বলেন, ‘এটি আমার কাছে ঠিক মনে হয়নি। আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না।’

তিনি আরও বলেন, ‘পরের সপ্তাহে, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাব। দক্ষিণ কোরিয়ায় আমি চীনা প্রেসিডেন্ট শি’র সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারব।’

ইউক্রেনে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করার পর পুতিন শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠকের ব্যাপারে আশাবাদী যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাদের আলোচনা কাজে লাগতে পারে। 

এছাড়াও তিনি শি'র সঙ্গে জ্বালানি ও তেল নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন, যার লক্ষ্য রাশিয়াকে শান্তি চুক্তিতে আলোচনার জন্য চাপ দেওয়া।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত এটি নিয়ে কথা বলব। আমি আসলে যা বলব তা হল আমরা কীভাবে রাশিয়া- ইউক্রেন সঙ্গে যুদ্ধ শেষ- তা জ্বালানি, তেল বা অন্য কিছুর মাধ্যমেই হোক। আমি মনে করি তিনি যুদ্ধের অবসান দেখতে চান।’

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি আশাবাদী যে, চীনা প্রেসিডেন্ট পুতিনের উপর ‘বড় প্রভাব’ ফেলতে পারেন এবং তাকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে পারেন। 

তিনি বলেন, ‘আমি মনে করি পুতিনের ওপর তার বড় প্রভাব থাকবে। আমার মনে হয় তিনি অনেক মানুষের ওপর বড় প্রভাব ফেলতে পারেন। তিনি একজন সম্মানিত মানুষ, একজন খুব শক্তিশালী নেতা, খুব বড় দেশ।’

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলন আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় গিয়ংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম