Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ফের তুললেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ফের তুললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনার সময় সাতটি ‌‘একদম নতুন, সুন্দর বিমান’ ভূপাতিত হয়েছিল। কিন্তু কোন দেশ কয়টি বিমান হারিয়েছে, তা খোলাসা করেননি তিনি।

এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডন।

জাপান সফরকালে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমার আরোপিত শুল্কের কারণেই অনেক যুদ্ধ থেমে গেছে—আমি দুনিয়ার জন্য এক বড় সেবা করেছি।’

তিনি বলেন, ‘আপনি যদি ভারত ও পাকিস্তানের দিকে তাকান—তারা তখন লড়াইয়ে লিপ্ত ছিল। সাতটি নতুন, সুন্দর বিমান গুলি করে নামানো হয়েছিল।’

ট্রাম্প দাবি করেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেও বার্তা দেন। 

‘আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করো, তাহলে আমরা কোনো বাণিজ্য করব না। আমরা বলেছিলাম, না, লড়াই চললে কোনো চুক্তি হবে না—এবং ২৪ ঘণ্টার মধ্যেই সব শেষ। সত্যিই অবিশ্বাস্য ছিল,’ ট্রাম্প বলেন।

তার মতে, ‘আমার মনে হয়, যুদ্ধ না হওয়ার ৭০ শতাংশ কৃতিত্ব বাণিজ্যের কারণেই।’

গত মে মাসের সংঘাতটি ছিল কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এটি শুরু হয় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের ওপর এক হামলার পর, যার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ তা অস্বীকার করে, ভারতীয় বিবরণকে ‘অসংখ্য অসঙ্গতি ও মনগড়া দাবি’ বলে অভিহিত করে।

চার দিনব্যাপী সংঘাতে উভয় পক্ষ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও ড্রোন ব্যবহার করে। এতে বহু মানুষ নিহত হয়। পরে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সংঘাতের পর পাকিস্তান জানায়, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফরাসি তৈরি রাফালও রয়েছে। তবে ভারত ‘কিছু ক্ষয়ক্ষতি’ স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম