Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের মন্ত্রীর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম

আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের মন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সংগৃহীত ছবি

Advertisement

আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কাবুল যদি ইসলামাবাদের ওপর আক্রমণ করে, তবে তাদের বিরুদ্ধে ‘৫০ গুণ শক্তিশালী’ জবাব দেয়া হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জিও নিউজের প্রাইমটাইম শো ‘আজ শাহজেব খানজাদা কে সঙ্গে’ এ কঠোর ভাষায় আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন আসিফ। খবর এনডিটিভির।

শান্তি চুক্তি থেকে পিছু হটায় আফগানিস্তানের তালেবান সরকারেরও তীব্র সমালোচনা করেন পাকিস্তানি মন্ত্রী। ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা নাটকীয়ভাবে ভেঙে পড়ার পর, এমন মন্তব্য করেন তিনি।

আসিফকে উদ্ধৃত করে দ্য ডন জানিয়েছে, ‘গত চার দিনে অথবা গত সপ্তাহে যেসব আলোচনা হয়েছে, আমি মনে করি তা ভাঙা হয়েছে। আমাদের কাছে চুক্তি ছিল। কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটাল।’

কাবুল আগে একই রকম অভিযোগকে ‘ভিত্তিহীন, অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছিল। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কাবুলকে কেউ ‘পুতুলের নাটক’ বানাচ্ছেন বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমি তাদের প্রতিনিধিদলকে প্রশংসা জানাব, কিন্তু কাবুলে যারা রশি টানছে এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছে তারা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত।’

আসিফ দাবি করেন, ‘ভারত তাদের পশ্চিম সীমান্তে পরাজয় পূরণ করছে কাবুলের মাধ্যমে। সেখানে থাকা সামরিক শাসকগোষ্ঠীর কিছু উপাদান ভারতে গিয়েছে এবং তাদের মন্দির ভ্রমণ করেছে। ভারত পাকিস্তানের সঙ্গে একটি কম তীব্রতার যুদ্ধ চালাতে চায়। সেটি বাস্তবায়নে তারা কাবুলকে ব্যবহার করছে।’

আফগানিস্তানের হুমকি এবং ইসলামাবাদের ওপর সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আসিফ আরও কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

এবার দিল্লিতে ‘রে'ড অ্যালার্ট’ জারি, কিন্তু কেন?

এবার দিল্লিতে ‘রে'ড অ্যালার্ট’ জারি, কিন্তু কেন?

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

‘কারাবন্দি ইমরান খানকে ঘিরেই পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে’

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

রাহুল গান্ধীর পদযাত্রার ডাকে ফের মেট্রো বন্ধ করল বিজেপি সরকার

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম