Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিমতীরে ১

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিমতীরে ১

গাজায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনে বসে আছেন এক নারী। ছবি: সংগৃহীত

Advertisement

যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।  উপত্যকাটিতে দখলদার বাহিনীর সবশেষ হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ফিলিস্তিনি সেনারা।  খবর প্রেস টিভির। 

শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মাহমুদ সুলেমান আল-ওয়াদিয়া নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ইসরাইলি স্নাইপারদের গুলিতে প্রাণ হারান।  এ হামলায় তার ভাইও আহত হন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় শহরেও ইসরাইলের গোলাগুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

এছাড়া একইদিনে দক্ষিণ গাজার খান ইউনিসে সাম্প্রতিক ইসরাইলি হামলায় আহত হামদি আল-বারিম ও মোহাম্মদ সালেম কাদিহ মারা যান।

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও শুক্রবার খান ইউনিসের পূর্বাঞ্চলে ভবনগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। 

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি  কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল কমপক্ষে ২১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আর এ সময়ে আহত হয়েছেন ৫৯৮ জন।

পশ্চিমতীরে ফিলিস্তিনি কিশোর নিহত

অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহর পূর্বে সিলওয়াদ শহরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় ইসরাইলি সেনারা।  এ সময় ইসরাইলি বাহিনী ১৫ বছর বয়সি  ইয়ামেন সামেদ ইউসুফ হামেদের ওপর গুলি চালায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

স্থানীয় সূত্র জানায়, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেয়। যার ফলে ছেলেটি সময়মতো চিকিৎসা পায়নি

২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরজুড়ে হামলা বাড়িয়েছে।  সরকারি হিসাব অনুযায়ী, তখন থেকে এ পর্যন্ত পশ্চিমতীরে ইসরাইল কমপক্ষে ১ হাজার ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছেন।  আহত হয়েছেন প্রায় ১০ হাজার জন।  এছাড়া আরও ২০ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি, যার মধ্যে ১৬০০ শিশু। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

গাজায় ২০২৩ সাল থেকে ৫০ হাজার নারী হতাহত: জাতিসংঘ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম